কাপাসিয়ায় বেওয়ারিশ কুকুর, ঝুঁকিতে পথচারীরা
, ২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে উদ্বেগ বাড়ছে। দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো এবং পথচারীদের কামড় দেয়া ও তাড়া করার ঘটনায় বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের আশঙ্কা, কুকুরের তাড়া খেয়ে ভারসাম্য হারিয়ে সড়কে দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারী ও যানবাহনের চালকরা।
উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে কুকুরদের দলবদ্ধভাবে ঘুরতে দেখা যায় বলে স্থানীয়দের ভাষ্য। তাদের অভিযোগ, রিকশা, সাইকেল ও মোটরসাইকেল চলাচলের সময় কুকুরগুলো কখনো কখনো তেড়ে আসে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে চলাচলের সময় বাড়তি সতর্ক থাকতে হয়।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানালেন, সড়কে কুকুরের এমন বিচরণে শিশুদের বিদ্যালয়ে যাওয়া-আসা এবং বয়স্ক ব্যক্তিদের চলাচল নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কুকুরের তাড়া খেয়ে কেউ পড়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে।
কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের চিকিৎসা নেওয়ার বিষয়টিও সামনে এসেছে। বীর উজলী বাজারের পল্লীচিকিৎসক মনির হোসেন বললেন, এলাকায় কুকুরের কামড়ে আহত হয়ে অনেকে ভ্যাকসিন নিতে আসছেন। তাদের কারও কারও শরীরে গভীর ক্ষতের সৃষ্টি হচ্ছে। তার মতে, এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রমজান মাসের আগেই ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরাতন বাণিজ্যমেলার মাঠ পুনরুদ্ধারের দাবি
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিউমার্কেটসহ আশেপাশের এলাকার উচ্ছেদে কর্মসূচি শিগগিরই -ডিএসসিসি প্রশাসক
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ, নির্ঘুম গ্রামবাসী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক, লইট্টা-চিংড়িতে বেশি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেল ও বদলিসহ ৩ দাবিতে আন্দোলনে নামছেন এমপিও শিক্ষকরা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতিতে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাশেদের বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদকের টাকা না পেলে কিছু সাংবাদিক লেখেন, ‘পুলিশ অকার্যকর’ -আইজিপি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












