ইরান যুদ্ধে গোলাবারুদ সংকটে মেয়াদোত্তীর্ণ ‘টমাহক’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক:
ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুতে তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনী মেয়াদোত্তীর্ণ টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। অস্ত্রের মজুদ কমে আসায় ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পুরোনো গোলাবারুদ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব।
গত মঙ্গলবার মার্কিন সিনেটে সে এসব তথ্য জানায়। এ সময় আইনপ্রণেতারা ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয়, অস্ত্রের মজুদ কমে যাওয়া এবং দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা মার্কিন নৌসেনাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
শুনানিতে সে জানায়, আগে বছরে মাত্র ১২৫টি টমাহক ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হতো। বর্তমানে প্রতি মাসে ৬০টির মত ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহারের বিষয়ে সে বলেছে, কিছু গোলাবারুদের ক্ষেত্রে নতুন করে কোডিং বা পুনর্মূল্যায়ন করা হয়েছে। এর ফলে মেয়াদ পেরিয়ে যাওয়া গোলাবারুদও ব্যবহার করা হচ্ছে।
মার্কিন অস্ত্রভা-ারের এই সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির আইনপ্রণেতারাও। তারা বলেছে, গোলাবারুদ ও সামরিক ক্ষয়ক্ষতি পূরণ করতেই কয়েক বছর সময় লাগতে পারে আবার অস্ত্রের মজুদ পুনরায় গড়ে তুলতেও কয়েক বছর লেগে যেতে পারে।
এদিকে শুনানিতে ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর ওয়ারেন বলে, ‘ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ-অবরোধ বজায় রাখতে প্রতিদিন প্রায় ৩ কোটি ২৫ লাখ ডলার ব্যয় হচ্ছে। এ ছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনীর আঞ্চলিক সদর দপ্তরে ইরানের হামলায় অন্তত ৪০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।’
আরও পড়ুন
সব ›
কেশম দ্বীপে হামলা, পাল্টা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের
‘বাংলাদেশি’ তকমায় ভারতে আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা
আল ইহসান ডেস্ক: ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অবৈধ অভিবাসী সন্দেহে আটক, জিজ্ঞাসাবাদ ও দেশ থ…
ভারতে বিপুল পরিমাণ বেকার, পশ্চিবঙ্গের অর্থমন্ত্রীর উদ্বেগ
আল ইহসান ডেস্ক: প্রায় ভেঙে পড়েছে ভারতের অর্থ ব্যবস্থা। বাড়ছে বেকারত্বের হার। এমতাবস্থায় দেশের ক্রমবর্ধমান বেকা…
ইসরায়েলি বর্বরতায় ঘরছাড়া ফিলিস্তিনিদের এখন ঠাঁই প্রাচীন গুহায়
হামাসের বীরত্ব:
ভারতে দলবদ্ধ সম্ভমহরণের শিকার বিলকিস বানুর মামলার দুই আসামির যাবজ্জীবন সাজা স্থগিত
আল ইহসান ডেস্ক: ভারতের গুজরাটের আলোচিত বিলকিস বানু সম্ভমহরণ মামলায় দ-িত দুই আসামির যাবজ্জীবন কারাদ- স্থগিত করে…
যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, কতটা ভয়ঙ্কর এই বোমা
আল ইহসান ডেস্ক: যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে খোদ যুক্তরাষ্ট্রের ভূখ-ে ইরান বড়সর হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে …
‘ঘাতক রোবট’ ঘিরে বাড়ছে ভয়, এআই অস্ত্র নিয়ন্ত্রণে জেনেভায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ আলোচনা
আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র- ‘কিলার রোবট’ ব্যবহারের ক্ষেত্রে আ…
দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের
হামাসের বীরত্ব:
হামাসের বীরত্ব:
উত্তরপ্রদেশে মুসলিম-দলিত জোট, ভোটে আসতে পারে পরিবর্তন
আল ইহসান ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসপি এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।