শনিবার

হিজরী
১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৩ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২১ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৬ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৯
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৪ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
আন্তর্জাতিক আদালতের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার, সুর মেলাল চীনভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়াউৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নরপোল্যান্ডে আঘাত হানল রাশিয়ার ক্ষেপণাস্ত্রইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন কেন্দ্র মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-ভাঙচুরযারা পরকালের পাথেয় সংগ্রহ করা থেকে বিরত থাকবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- মহান আল্লাহ পাক উনার এবং উনার সম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ-নিষেধ মুবারক অনুযায়ী জীবন পরিচালিত করে দুনিয়া হতে বিরাগ হয়ে পরকালের দিকে হাক্বীক্বীভাবে রুজু হওয়া।খালিক্ব মালিক রব হিসেবে মহান আল্লাহ পাক তিনি যেরূপ এক এবং একক। তদ্রুপ হাবীব ও মাহবুব হিসেবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও এক এবং একক। সুবহানাল্লাহ! অতএব, মহান আল্লাহ পাক উনার মুহব্বত-রেযামন্দি, নিসবত-কুরবত হাছিল করতে হলে বা পেতে হলে উনার মহাসম্মানিত হাবীব ও মাহবুব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই সর্বাধিক মুহব্বত ও অনুসরণ করতে হবে।নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত

‘বাংলাদেশি’ তকমায় ভারতে আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা

আন নাফে’ প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, সকাল ১১:৩৯

আল ইহসান ডেস্ক:

ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অবৈধ অভিবাসী সন্দেহে আটক, জিজ্ঞাসাবাদ ও দেশ থেকে বিতাড়নের শিকার হচ্ছেন বহু মানুষ। এমনকি ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও কাউকে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে।

অনুসন্ধানে ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে রয়টার্স। এসব পরিবারের স্বজনদের কারও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, কাউকে আটক বা দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আবার কাউকে নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। অথচ তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র বা পারিবারিক নথি ছিলো এবং পরিবারের অন্য সদস্যদের নাম ভোটার তালিকায় বহাল রয়েছে।

মুম্বাইয়ের বাসিন্দা ৩৮ বছর বয়সী শাহিদা ফকিরের ঘটনাটি এর একটি উদাহরণ। গত ১৯ জুলাই সবজি কিনতে বাড়ি থেকে বের হওয়ার সময় ছোট ছেলেকে কয়েক মিনিটের মধ্যে ফিরে আসার কথা বলেছিলেন তিনি। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও আর বাড়ি ফেরা হয়নি তার। বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে স্বামী ও দুই ছেলেকে ছেড়ে বসবাস করছেন তিনি।

শাহিদা জানান, সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা তাকে আটক করে এবং তার মোবাইল জব্দ করে। ওই ফোনে তার পরিচয়পত্রের কপি ছিলো বলে দাবি করেন তিনি। পরে তাকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়। তিনি আরও বলেন, ‘পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে টেনে গাড়িতে উঠতে নির্দেশ দেয়’।

আদালতের নথি অনুযায়ী, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলো। তবে এ বিষয়ে মন্তব্য চেয়ে রয়টার্স যোগাযোগ করলেও পুলিশ বিভাগ কোনও জবাব দেয়নি।

ভোটার তালিকা থেকে বাদ ১৩ কোটি নাম:

ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে এটিই সবচেয়ে বড় নাম বাদ দেওয়ার ঘটনা। তথ্য-উপাত্তে দেখা গেছে, এই বাদ পড়ার ঘটনা ভারতের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে তুলনামূলক বেশি প্রভাবিত করেছে। ২০১৪ সালে মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মানবাধিকার সংগঠনগুলো মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও বঞ্চনামূলক নীতির অভিযোগ করে আসছে। ভোটার তালিকার এই সংশোধন ঘিরে ব্যাপক বিক্ষোভ ও বিজেপির বিরুদ্ধে নিজেদের সুবিধামতো নির্বাচনি জনমত গড়ে তোলার অভিযোগ ওঠে।

পশ্চিমবঙ্গে এই সংশোধন সবচেয়ে ব্যাপকভাবে কার্যকর করা হয়েছে। চলতি বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, অধিকতর যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম। অথচ রাজ্যটির মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম। ওই নির্বাচনে জয় পেয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বিজেপি।

গত ৫ নভেম্বর উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় এক সমাবেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বলে, ‘অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং এরপর একজন একজন করে খুঁজে বের করে দেশ থেকে বিতাড়ন করাই বিজেপির সংকল্প’।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কেশম দ্বীপে হামলা, পাল্টা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের কেশম দ্বীপে হামলা, পাল্টা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের ১২ মিনিট আগে ইরান যুদ্ধে গোলাবারুদ সংকটে মেয়াদোত্তীর্ণ ‘টমাহক’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র আল ইহসান ডেস্ক: ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুতে তীব্র সংকট দেখা দিয়েছে… ১৫ মিনিট আগে ভারতে বিপুল পরিমাণ বেকার, পশ্চিবঙ্গের অর্থমন্ত্রীর উদ্বেগ আল ইহসান ডেস্ক: প্রায় ভেঙে পড়েছে ভারতের অর্থ ব্যবস্থা। বাড়ছে বেকারত্বের হার। এমতাবস্থায় দেশের ক্রমবর্ধমান বেকা… ১৬ মিনিট আগে ইসরায়েলি বর্বরতায় ঘরছাড়া ফিলিস্তিনিদের এখন ঠাঁই প্রাচীন গুহায় ইসরায়েলি বর্বরতায় ঘরছাড়া ফিলিস্তিনিদের এখন ঠাঁই প্রাচীন গুহায় ৪ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ৪ ঘণ্টা আগে ভারতে দলবদ্ধ সম্ভমহরণের শিকার বিলকিস বানুর মামলার দুই আসামির যাবজ্জীবন সাজা স্থগিত আল ইহসান ডেস্ক: ভারতের গুজরাটের আলোচিত বিলকিস বানু সম্ভমহরণ মামলায় দ-িত দুই আসামির যাবজ্জীবন কারাদ- স্থগিত করে… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, কতটা ভয়ঙ্কর এই বোমা আল ইহসান ডেস্ক: যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে খোদ যুক্তরাষ্ট্রের ভূখ-ে ইরান বড়সর হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে … ১ দিন আগে ‘ঘাতক রোবট’ ঘিরে বাড়ছে ভয়, এআই অস্ত্র নিয়ন্ত্রণে জেনেভায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ আলোচনা আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র- ‘কিলার রোবট’ ব্যবহারের ক্ষেত্রে আ… ১ দিন আগে দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ১ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ২ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ২ দিন আগে উত্তরপ্রদেশে মুসলিম-দলিত জোট, ভোটে আসতে পারে পরিবর্তন আল ইহসান ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসপি এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা… ২ দিন আগে