স্কুলের ফিডিং কর্মসূচিতে অনিয়মে কঠোর ব্যবস্থা
, ১৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্টদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। নি¤œমানের বা পচা খাবার বিতরণে গাফিলতি প্রমাণিত হলে বিভাগীয় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের ১৩ মে জারি করা অফিস আদেশে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলার বিদ্যালয় থেকে পচা বনরুটি, নষ্ট ডিম, ছোট ও পচা কলা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়মের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সরবরাহ করা খাদ্যের মান ও পরিমাণ কঠোরভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, খাদ্য গ্রহণ ও বিতরণের আগে সরবরাহকারী প্রতিষ্ঠানের দেওয়া পণ্য নির্ধারিত মান ও স্পেসিফিকেশন অনুযায়ী আছে কি না তা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী খাদ্য গ্রহণ এবং বিতরণ সম্পন্ন করতে হবে।
খাদ্য সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার ক্ষেত্রেও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বনরুটি তাজা, নরম এবং সঠিকভাবে মোড়কজাত কিনা তা পরীক্ষা করতে হবে। প্যাকেট ছেঁড়া, আর্দ্রতাযুক্ত বা ফাঙ্গাস এবং দুর্গন্ধযুক্ত হলে তা গ্রহণ করা যাবে না। একই সঙ্গে প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং ১২০ গ্রাম নেট ওজন উল্লেখ আছে কিনা তা যাচাই করতে হবে।
ডিমের ক্ষেত্রে ফাটা, দুর্গন্ধযুক্ত বা দূষণের লক্ষণ আছে কিনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। কলা হতে হবে পোকামুক্ত ও সতেজ; অতিরিক্ত পাকা বা পচা কলা বিতরণ করা যাবে না।
এছাড়া ইউএইচটি মিল্ক ও ফোর্টিফাইড বিস্কুটের প্যাকেজিং অক্ষত আছে কিনা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন উল্লেখ রয়েছে কিনা, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই নি¤œমানের বা ত্রুটিপূর্ণ খাদ্য গ্রহণ করা যাবে না। সরবরাহকারী প্রতিষ্ঠান এমন খাবার দিলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি, শৈথিল্য বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি খাতের সব কম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় নিরীক্ষা করবে বিইআরসি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বেহেশতের টিকিট’ বিক্রি করা জেলাতেই সারের সংকট -মীর শাহে আলম
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিয়ের বয়স কমানোসহ আট দাবিতে মানববন্ধন
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুধুই ২৫ বোয়িং নয়, এবার ১০ এয়ারবাসও!
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটের অর্ধেক ভর্তুকি শেষ তিন মাসেই
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে -আইজিপি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজা ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ারি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি বিমান আটক করল তুরস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)