সিপিডি’র মজুরি প্রস্তাবে ‘অসংগতি’, আরও স্বচ্ছ পরামর্শ চায় বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক প্রস্তাবের বিভিন্ন পদ্ধতিগত দিক নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটি মনে করে, নতুন মজুরি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে আঞ্চলিক দারিদ্র্যসীমা, শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা, বিদ্যমান মজুরি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি।
গত ১৯ নভেম্বর সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এর একদিন আগেই ১৮ নভেম্বর সিপিডির উপস্থাপিত ন্যূনতম মজুরি মূল্যায়ন ও প্রস্তাবের বিষয়ে সংগঠনটি কয়েকটি প্রশ্ন ও সংশোধনী প্রস্তাব উত্থাপন করে।
বিজিএমইএর অন্যতম প্রধান আপত্তি শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনক্ষম সদস্যের হিসাব নিয়ে। সংগঠনটির মতে, সিপিডি পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য থেকে মধ্যক বা মিডিয়ান ব্যবহার করে পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১.৫৮ জন নির্ধারণ করেছে।
এ প্রসঙ্গে সিপিডির নিজস্ব ২০২৩ সালের তৈরি পোশাকশ্রমিক জরিপের তথ্য তুলে ধরে বিজিএমইএ জানায়, ওই জরিপে শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩.৭ জন এবং উপার্জনক্ষম সদস্য ছিল দুজন। ফলে তিন বছরের ব্যবধানে পরিবারের গড় সদস্যসংখ্যা বেড়ে যাওয়া এবং উপার্জনক্ষম সদস্য কমে যাওয়ার বিষয়টি বস্তুনিষ্ঠ বলে মনে করছে না সংগঠনটি।
এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-এর তথ্য উল্লেখ করে বিজিএমইএ জানায়, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালে ৪.৬৬ জন থেকে কমে ২০১১ সালে ৪.৩৫ জন এবং ২০২৩ সালে ৩.৯৬ জনে দাঁড়িয়েছে। জাতীয় পর্যায়ে পরিবারের সদস্যসংখ্যা ক্রমাগত কমার প্রবণতার মধ্যে পোশাকশ্রমিক পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধির বিষয়টি ব্যাখ্যা করা প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।
গৃহস্থালি আয় ও ব্যয় জরিপ ২০২২-এর তথ্য উল্লেখ করে সংগঠনটি বলেছে, ঢাকা-শহর এলাকায় ব্যয়ের পরিমাণ সর্বোচ্চ হলেও ঢাকা-গ্রাম এলাকার উচ্চ দারিদ্র্যসীমা তুলনামূলক কম, যা ৪,২৩৪ টাকা। বিজিএমইএর মতে, অন্তত ঢাকা-শহর ও ঢাকা-গ্রাম এলাকার গড় ৪,৫৭৮ টাকা বিবেচনায় নেওয়া অধিক যৌক্তিক হতো।
এ প্রসঙ্গে বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা-শহর এলাকায় অবস্থিত কারখানাগুলো দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ অবদান রেখেছে। বাকি ৯১ শতাংশ রপ্তানি হয়েছে অন্যান্য এলাকা থেকে। তাই শুধু ঢাকা-শহর এলাকার ব্যয়কে ভিত্তি ধরে পুরো শিল্পের মজুরি নির্ধারণ করলে আঞ্চলিক বাস্তবতার যথাযথ প্রতিফলন ঘটবে না বলে মনে করে সংগঠনটি।
সিপিডির প্রস্তাবিত মজুরি হিসাবের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে বিজিএমইএ। সংগঠনটির মতে, সিপিডির প্রতিবেদনের ২২ নম্বর স্লাইডে আঙ্কার পদ্ধতি অনুসরণ করে ২০২২ সালের গৃহস্থালি আয় ও ব্যয় জরিপের ৪০তম শতাংশকের খাদ্য ব্যয়ের ০.৮৬ গুণ হারে খাদ্যবহির্ভূত ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করা হয়েছে।
বিজিএমইএর যুক্তি, ২০২২ সালের গৃহস্থালি আয় ও ব্যয় জরিপের খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসনসহ অন্যান্য ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নতুন করে আবাসন ব্যয় যোগ করা হলে একই ব্যয় দুইবার গণনার আশঙ্কা তৈরি হয়।
প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে উদ্বেগ:
পোশাকশিল্পের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিজিএমইএ জানিয়েছে, গত তিন বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। বিপরীতে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, একই সময়ে রপ্তানি মূল্য কমেছে ২.৬ শতাংশ।
একই সময়ে খেলাপি ঋণ বৃদ্ধির পাশাপাশি ব্যাংকঋণের সুদের হার ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে এবং গত তিন বছরে রপ্তানি প্রণোদনা প্রায় ৭০ শতাংশ কমেছে বলেও চিঠিতে উল্লেখ করেছে সংগঠনটি।
বিজিএমইএর দাবি, গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আরও অনেক কারখানা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে রয়েছে। এসব পরিস্থিতি দেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি করছে।
যুক্তরাষ্ট্রের বাজারে অতিরিক্ত ১০ থেকে ২০ শতাংশ শুল্কের চাপ এবং ইউরোপীয় বাজারে ভবিষ্যৎ প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ জানিয়েছে বিজিএমইএ।
আরও পড়ুন
সব ›
সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার
গাজীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ২, অস্ত্র উদ্ধার
ফরহাদ আলম: গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের অন্তর্গত কর্ণবপুর সাকিনস্থ নরসিংদী-মাওনাগামী আঞ্চলি…
ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি
লকডাউনের পরও থামেনি সহিংসতা; ১২ জেলায় হামলা-অগ্নিসংযোগ
সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী জেএসএসের হামলা
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ -প্রধানমন্ত্রী
হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডক্টরস অ্যালায়েন্স’
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এর…
সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হ…
মাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থী
মাশরুম চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ ও উৎপাদন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।