চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র করার ঘোষণা অর্থমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামকে শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ জন্য বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, লজিস্টিকস ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল জুমুয়াবার নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রামকে ঘিরে সরকারের বৃহৎ অর্থনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের সম্ভাবনা শুধু বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নয়। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকা-ের কেন্দ্র হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে হবে। এটি শুধু তার ব্যক্তিগত ইচ্ছা নয়, প্রধানমন্ত্রীরও পরিকল্পনা। চট্টগ্রামের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে শুধু চট্টগ্রামের নয়, বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হচ্ছে। এখন সরকার চট্টগ্রামকে কেন্দ্র করে পুরো অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা করছে। বন্দর পরিচালনায় বৈশ্বিক মানের দক্ষতা নিশ্চিত করতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। এ জন্য বন্দরগুলো বেসরকারি খাতের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে এ বিষয়ে কার্যক্রম চূড়ান্ত হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। চট্টগ্রাম বিমানবন্দরের অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি সেখানে কার্গো ভিলেজ ও পণ্য সংরক্ষণের জন্য কোল্ড চেইন সুবিধা গড়ে তোলা হবে। চট্টগ্রামকে শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমুদ্রবন্দরের পাশাপাশি বিমানবন্দরকেও আন্তর্জাতিক লজিস্টিকস হাবে পরিণত করতে হবে।
তিনি বলেন, দুবাইয়ের জেবেল আলী বন্দরের আদলে একটি লজিস্টিকস ও ওয়্যারহাউজ সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ জন্য ইতোমধ্যে ২০০ থেকে ৩০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। এই অবকাঠামো শুধু চট্টগ্রাম নয়, সারা দেশ ও পুরো অঞ্চলকে সেবা দেবে। লজিস্টিকস খাতও বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর নদীবন্দর হওয়ায় বড় জাহাজ সরাসরি ভেড়ানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। এ সীমাবদ্ধতা কাটাতে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি খুলনা অঞ্চলেও গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
সব ›
সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার
গাজীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ২, অস্ত্র উদ্ধার
ফরহাদ আলম: গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের অন্তর্গত কর্ণবপুর সাকিনস্থ নরসিংদী-মাওনাগামী আঞ্চলি…
ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি
লকডাউনের পরও থামেনি সহিংসতা; ১২ জেলায় হামলা-অগ্নিসংযোগ
সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী জেএসএসের হামলা
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ -প্রধানমন্ত্রী
হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডক্টরস অ্যালায়েন্স’
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এর…
সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হ…
মাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থী
মাশরুম চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ ও উৎপাদন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।