যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ ট্যাংকার আটক চট্টগ্রাম বন্দরে
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা, জব্দ ও বিচারিক প্রক্রিয়ায় বিক্রি করা একটি রুশ তেলবাহী ট্যাংকার মালিকানা বিরোধের জেরে চট্টগ্রাম বন্দরে আটক করা হয়েছে। এর ফলে 'পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রি'র একটি জাহাজ ভাঙা চুক্তি আইনি অনিশ্চয়তার মুখে পড়েছে।
জাহাজটি মার্কিন সরকারি নথিতে 'এম/টি বেলা ১' এবং বাংলাদেশের আদালতের নথিতে 'এম/টি এরা' নামে উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান 'গ্লোবাল মার্কেটিং সিস্টেমস ইনকরপোরেশন' (জিএমএস) মার্কিন আদালতের নিলাম প্রক্রিয়ার মাধ্যমে জাহাজটি কিনেছিল। পরবর্তীতে তারা জাহাজটি স্ক্র্যাপ বা কাটার জন্য পিএইচপি শিপ ব্রেকিংয়ের কাছে বিক্রি করে।
তবে এই বিক্রির বৈধতা চ্যালেঞ্জ করেছে রাশিয়ার কোম্পানি 'বুরেভেস্টমারিন এলএলসি'। নিজেদের জাহাজের প্রকৃত মালিক দাবি করে তা ফেরত পাওয়ার পাশাপাশি ১ কোটি ৭ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ১৩৩ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ হাইকোর্টে মামলা করেছে প্রতিষ্ঠানটি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ৫ নভেম্বর জাহাজটি আটকের পরোয়ানা জারি করে।
বর্তমানে ট্যাংকারটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নজরদারিতে রয়েছে। এর ফলে জাহাজটির স্ক্র্যাপিং বা কাটার কার্যক্রম পুরোপুরি আটকে আছে।
জিএমএসের বাংলাদেশ প্রতিনিধি এবং স্থানীয় শিপিং এজেন্সি আরএস শিপিং ও এইচএম শিপিংয়ের মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 'নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে মার্কিন ফেডারেল আদালতে জাহাজটির বিরুদ্ধে একটি মামলা ছিল। মার্কিন কর্তৃপক্ষ জাহাজটি যুক্তরাষ্ট্রে নিয়ে যায় এবং আদালতের নিলামের মাধ্যমে তা বিক্রি করে। জিএমএস আদালতের নিলাম থেকে এটি কেনে এবং পরবর্তীতে বাংলাদেশে বিক্রি করে।'
পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও আমদানিকারক জহিরুল ইসলাম রিংকু বলেন, বাংলাদেশ শিপ রি-সাইক্লিং বোর্ডের কাছ থেকে অনাপত্তি সনদ (এনওসি) পাওয়ার পরই তারা আমদানি প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। তিনি বলেন, 'জাহাজটি এখনো বুঝে না পাওয়ায় এলসির অর্থ ছাড় করা হয়নি। হাইকোর্টে একটি অ্যাডমিরালটি মামলা বিচারাধীন রয়েছে এবং আমরা এর নিষ্পত্তির জন্য অপেক্ষা করছি।'
আরও পড়ুন
সব ›
সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার
গাজীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ২, অস্ত্র উদ্ধার
ফরহাদ আলম: গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের অন্তর্গত কর্ণবপুর সাকিনস্থ নরসিংদী-মাওনাগামী আঞ্চলি…
ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি
লকডাউনের পরও থামেনি সহিংসতা; ১২ জেলায় হামলা-অগ্নিসংযোগ
সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী জেএসএসের হামলা
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ -প্রধানমন্ত্রী
হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডক্টরস অ্যালায়েন্স’
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এর…
সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হ…
মাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থী
মাশরুম চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ ও উৎপাদন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।