আ.লীগকে চিরতরে নিষিদ্ধে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
নিজস্ব প্রতিবেদক:
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুর ২টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
মীর শাহে আলম বলেন, যারা বাংলাদেশকে অন্য কোনো দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সেই সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আত্মমর্যাদাশীল ও মাথা উঁচু করে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, ‘দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ভেবেছে, আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ এই নয় যে, সরকার দুর্বল।’
বিএনপির রাজনৈতিক ইতিহাসে গুম-খুনের ঘটনা নেই দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছিল, তাদের বর্তমান কর্মকা-েই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধন করার দরকার হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেটা করবে।’
আরও পড়ুন
সব ›
ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি
লকডাউনের পরও থামেনি সহিংসতা; ১২ জেলায় হামলা-অগ্নিসংযোগ
সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী জেএসএসের হামলা
ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ -প্রধানমন্ত্রী
হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডক্টরস অ্যালায়েন্স’
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এর…
সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হ…
মাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থী
মাশরুম চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ ও উৎপাদন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববি…
স্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকা
শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানায় বাজুস। নতুন এই দর রোববার (২২ নভেম্বর)…
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরান…
সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।