লকডাউনের পরও থামেনি সহিংসতা; ১২ জেলায় হামলা-অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কয়েক দিনের সহিংসতার পর গত বৃহস্পতিবার কর্মসূচি শেষ হলেও এখনো দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা থামেনি। জুমুয়াবার পর্যন্ত নোয়াখালী, নরসিংদী, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, রাজশাহী, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় নতুন করে নাশকতার খবর পাওয়া গেছে।
এ ছাড়া গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কয়েকটি রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাদের বাড়ি, যানবাহন এবং বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, রাজধানীতে বিশেষ অভিযান ও গ্রেপ্তার অব্যাহত রেখেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবে, বৃহস্পতিবার ও জুমুয়াবার দুদিনে রাজধানীতে মোট ৭৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮১ জন।
সহিংসতার বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে গোপালগঞ্জ পরিদর্শন করেছেন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং আনসার ও ভিডিপির শীর্ষ কর্মকর্তারা। কয়েক দিনের অচলাবস্থার পর গত জুমুয়াবার সকালে গোপালগঞ্জের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বাস চলাচলও করেছে।
এদিকে কয়েক দিনের সহিংসতা ও সড়ক অবরোধের পর বৃহস্পতিবার রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। জুমুয়াবার সকাল ৬টার দিকে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় বাস চলাচল শুরু হয়। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর ও যশোরের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে থাকে। সড়কের ওপর ফেলে রাখা গাছ ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুর পর্যন্ত রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে আরও ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৭ জন সদস্য রয়েছেন। এ সময়ে ৩২টি মামলা হয়েছে।
আরও পড়ুন
সব ›
প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস…
১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের
নতুন ধান বাজারে উঠতেই দামে পতন
আওয়ামী লীগকে নিষিদ্ধে আইনি পদক্ষেপের বিষয় বিবেচনায় আছে -আইনমন্ত্রী
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১০…
রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া…
৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষ
আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি (৩১ দশমিক ১০৩৫ গ্রাম) ৪ হাজার ডলারের সীমা ভেঙে নিচে নেমেছে স্বর্ণের দাম। দরপতনের…
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ড