ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসেও শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। কর্মবিরতির মুখে অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, আশুলিয়ার কাঠগড়া এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল দুপুর পর্যন্ত ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা বেড়ে ৫০টিতে দাঁড়ায় বলে নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
এদিকে গতকাল সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকটি কারখানা কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখার পর ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকেরা মিছিল বের করে সড়ক অবরোধের চেষ্টা করেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।
পরে পুলিশ কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকেরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
তবে বর্তমানে কাঠগড়া এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত হামীম গ্রুপের একটি কারখানায় কাজ শুরুর সময় সকাল ৮টা থেকে এগিয়ে সকাল ৭টা নির্ধারণের প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। তারা কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে নিচতলায় অবস্থান নেন।
পরে কর্তৃপক্ষ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে যথারীতি সকাল ৮টায় কারখানার কার্যক্রম শুরু হবে বলে শ্রমিকদের জানানো হয়।
এছাড়া আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশ করলেও মজুরি বৃদ্ধির দাবিতে কাজে যোগ দেননি। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষও ছুটি ঘোষণা করে।
পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এক খুদে বার্তায় জানিয়েছিলেন, সকালে শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া নোটিশের মাধ্যমে দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর বাইরে শ্রমিকদের কর্মবিরতির মুখে আরও দুটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা বেড়ে ৫০টিতে দাঁড়ায়।
আরও পড়ুন
সব ›
লকডাউনের পরও থামেনি সহিংসতা; ১২ জেলায় হামলা-অগ্নিসংযোগ
সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী জেএসএসের হামলা
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ -প্রধানমন্ত্রী
হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডক্টরস অ্যালায়েন্স’
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এর…
সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হ…
মাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থী
মাশরুম চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ ও উৎপাদন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববি…
স্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকা
শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানায় বাজুস। নতুন এই দর রোববার (২২ নভেম্বর)…
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরান…
সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।