সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী জেএসএসের হামলা
রাঙামাটি সংবাদদাতা:
বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর উপর হামলা করেছে উপজাতি বিচ্ছিন্নতাবাদী জেএসএস সন্ত্রাসীরা ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় উপজাতিদের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসীরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েক দিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
সব ›
প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস…
১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের
নতুন ধান বাজারে উঠতেই দামে পতন
আওয়ামী লীগকে নিষিদ্ধে আইনি পদক্ষেপের বিষয় বিবেচনায় আছে -আইনমন্ত্রী
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১০…
রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া…
৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষ
আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি (৩১ দশমিক ১০৩৫ গ্রাম) ৪ হাজার ডলারের সীমা ভেঙে নিচে নেমেছে স্বর্ণের দাম। দরপতনের…
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ড