মন্তব্য কলাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১৩)
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) মন্তব্য কলাম
খ) মহাখালী টার্মিনালের প্রথম বিকল্প:
আব্দুল্লাহপুর-তুরাগ সংলগ্ন এলাকা (উত্তরা থেকে দূরত্ব: ২-৩ কিমি)
উত্তরার শেষ মাথায়, আব্দুল্লাহপুর ব্রিজ পার হয়ে তুরাগ নদীর ওপাড়ে (ধউর বা কামারপাড়া সংলগ্ন কামাড়পাড়া রোড ধরে সামান্য এগোলে) বিশাল খালি জায়গা রয়েছে। সেক্টর থেকে এর দূরত্ব মাত্র ৩ থেকে ৪ কিলোমিটার।
সুবিধা: ময়মনসিংহের বাসগুলো আব্দুল্লাহপুর এসে ঢাকার ভেতরে না ঢ়ুকে তুরাগ বা কামারপাড়ার দিকে মোড় নিয়ে টার্মিনালে ঢ়ুকে যাবে। এর ফলে বিমানবন্দর সড়ক বা উত্তরার ভেতরের রাস্তায় কোনো জটলা হবে না।
দ্বিতীয় বিকল্প:
দিয়াবাড়ী/উত্তরা ১৫ নম্বর সেক্টর (উত্তরা থেকে দূরত্ব: ৩-৪ কিমি)
উত্তরার দিয়াবাড়ী এলাকাটি এখন যাতায়াতের জন্য এক সুবিধাজনক কেন্দ্র। উত্তরা সেন্টার বা উত্তরা নর্থ মেট্রো স্টেশন থেকে এর দূরত্ব খুবই কম।
সুবিধা: এখানে টার্মিনাল করার সবচেয়ে বড় সুবিধা হলো মেট্রোরেল স্টেশন (এমআরটি-৬)। ময়মনসিংহ বা উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীরা দিয়াবাড়ী টার্মিনালে নেমে কাছেই মেট্রোরেল স্টেশনে চলে যেতে পারবেন। অথবা সেখান থেকে সিটি বাসেও নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন।
গ) বরিশাল অঞ্চলের জন্য সায়দাবাদ বাস টার্মিনালের
প্রথম বিকল্প: ইকুরিয়া এলাকা (কেরানীগঞ্জ)
বরিশাল অঞ্চলের জন্য কেরানীগঞ্জের বাঘৈর এলাকায় বাস টর্মিনাল করার সরকারের একটি পরিকল্পনা রয়েছে। তবে যাত্রাবাড়ী বা বাবু বাজার ব্রীজ থেকে ঐ এলাকা প্রায় ১৪/১৫ কি:মি: দূরত্বে অবস্থিত। যা কোন যাত্রীবান্ধব সিদ্ধান্ত হবে না। বরং পোস্তগোলা ব্রীজের ওপারে ইকুরিয়া এলাকায় টার্মিনাল করলে অনেক বেশি সুবিধাজনক হবে। এটি নগর পরিকল্পনার দিক থেকে অনেক বেশি পরিপক্ক এবং বাস্তবসম্মত চিন্তা।
প্রধান সুবিধাসমূহ:
পোস্তগোলা ব্রিজের ওপর জটলা বন্ধ হবে: বরিশাল অঞ্চল থেকে আসা শত শত বাস যদি ব্রিজ পার হয়ে জুরাইন বা পোস্তগোলায় আসে, তবে ব্রিজের ওপর আগের মতো তীব্র যানজট লেগে থাকবে। অপরদিকে ইকুরিয়ায় টার্মিনাল হলে বাসগুলো ব্রিজের ওপারেই থেমে যাবে। ফলে ব্রিজ এবং ঢাকার ভেতরের রাস্তা সম্পূর্ণ মুক্ত থাকবে।
যাত্রাবাড়ী ও বাবু বাজার ব্রীজ থেকে স্বল্প দূরত্ব: যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে জুরাইন হয়ে ইকুরিয়ার দূরত্ব মাত্র ৫.৫ থেকে ৬ কিলোমিটার। আবার ইকুরিয়া থেকে বাবুবাজার ব্রিজের দূরত্ব আনুমানিক ৪ থেকে ৪.৫ কিলোমিটার। বাঘৈরের (১৪ কি:মি:) মতো এটি অনেক বেশী দূরে নয়। ফলে এটি ঐ অঞ্চলের যাত্রীদের জন্য বেশ কাছাকাছি এবং সুবিধাজনক।
বিশাল খালি জায়গা ও অবকাঠামো: ইকুরিয়া (বিশেষ করে বিআরটিএ অফিসের আশেপাশের এলাকা) এলাকায় বড় টার্মিনাল করার মতো যথেষ্ট জায়গা পাওয়া সম্ভব।
চমৎকার যোগাযোগ ব্যবস্থা: ইকুরিয়া থেকে পোস্তগোলা ব্রিজ এবং বাবু বাজার ব্রীজ দুই দিকেই যাতায়াত করা সহজ। বাবুবাজার, যাত্রাবাড়ী বা গুলিস্তানে আসার জন্য প্রচুর লোকাল বাস, লেগুনা এবং সিএনজি পাওয়া যায়। পোস্তগোলা ব্রিজ পার হয়ে জুরাইন ফ্লাইওভার ধরলে যাত্রীরা সহজে যাত্রাবাড়ী চলে আসতে পারবেন। আবার ইকুরিয়া থেকে কদমতলী মোড় হয়ে বাবুবাজার ব্রিজ দিয়ে যাত্রীরা পুরান ঢাকা ও সদরঘাট এলাকায় সহজে যেতে পারবেন। সেজন্য এই জায়গাটি একটি ভাল বিকল্প হতে পারে।
-মুহম্মদ জুলফিকার হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও সম্ভ্রহরণ এবং খুনসহ বড় অপরাধ বেড়েই চলেছে। গুরুতর অপরাধে হাতেনাতে গ্রেফতারের পরও কয়েক সপ্তাহের মধ্যে এসব কিশোর দুর্বৃত্তদের আবার এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। কিশোর আইনের নমনীয়তার কারণে অনেক অভিযুক্ত দ্রুত জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে। জাতিসংঘ শিশু অধিকার সনদে শিশু হিসেবে ১৮ বছরের কম বয়সী সকলকে গণ্য করা হয়েছে।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের সাথে রাশিয়ার মুনাফেকী নূতনভাবে প্রকাশ পাচ্ছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন চুক্তি স্বাক্ষর করেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ এবং বাংলাদেশের জন্য- সময়সাপেক্ষ ব্যায়বহুল ও জটিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারের দাম হচ্ছে আরো বেশী। সব মিলিয়ে বাড়ছে উৎপাদন ব্যয় কৃষকের কঠিন দুরাবস্থায় আরো বাড়বে মূল্যস্ফীতি জন দুর্ভোগ থেকে এখন দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস কেনো আশাহীন বিষয়ে পরিণত হলো?
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই রবীউছ ছানী শরীফ আজ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












