মন্তব্য কলাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১১)
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৬ জুন, ২০২৬ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্তব্য কলাম
২. খিলক্ষেত ও জোয়ার সাহারা (কুড়িল সংলগ্ন):
উত্তরা, গুলশান, বনানী ও বাড্ডা এলাকার ব্যবসায়ীদের জন্য এই এলাকাটি অত্যন্ত উপযোগী।
সম্ভাব্য জায়গা: কুড়িল ফ্লাইওভারের কাছাকাছি খিলক্ষেত বা জোয়ার সাহারার রেললাইনের পাশের খালি জায়গা। ৩শ ফিট (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) রাস্তার শুরুর অংশও এর জন্য ব্যবহার করা যেতে পারে।
এখানে মাছ, গোশত, সবজি, ফলমূল, প্রসাধনী, গার্মেন্টস পণ্য এবং প্রয়োজনানুযায়ী অন্যান্য পণ্যের বাজারও করা যায়। এখান থেকে সহজেই এয়ারপোর্ট রোড এবং প্রগতি সরণি এবং ৩০০ ফুট ব্যবহার করে পণ্য সরবরাহ করা যাবে।
৩. রায়েরবাজার ও বসিলা মোহাম্মদপুর বেড়িবাঁধ (তুরাগ নদীর তীর):
ধানমন্ডি, মোহাম্মদপুর, লালমাটিয়া এবং হাজারীবাগ এলাকার জন্য এটি হবে প্রধান বাণিজ্যিক কেন্দ্র।
সম্ভাব্য জায়গা: রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পেছনের বেড়িবাঁধ এলাকা বা মোহাম্মদপুর বসিলা রোড।
যেহেতু এই এলাকাটি নদীর কাছাকাছি, তাই এখানে সোয়ারীঘাটের বিকল্প হিসেবে একটি অত্যাধুনিক মাছের পাইকারি আড়ত এবং কারওয়ান বাজারের বিকল্প হিসেবে সবজির পাইকারি বাজার করা যেতে পারে।
সাভার, মানিকগঞ্জ বা ওয়াশপুর থেকে নদীপথে খুব সহজে ট্রলারে করে এখানে সবজি ও মাছ এখানে আনা যাবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও নদী পথে এখানে মালামাল আনা সম্ভব হবে। আবার গাবতলী ও বেড়িবাঁধ সড়ক ব্যবহার করে লরি বা পিকআপের মাধ্যমেও পণ্য পরিবহন করা যাবে।
৪. আফতাবনগর, মেরাদিয়া (নড়াই নদী বা রামপুরা খাল সংলগ্ন):
এই এলাকাটি ডেমরার মাধ্যমে সিলেট ও চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত। ফলে চট্টগ্রাম থেকে আমদানীকৃত পণ্য ঢাকার ভেতরে না ঢ়ুকেই এখানে খালাস করা যাবে। যেখানে পণ্যভিত্তিক নতুন নতুন বাজারও গড়ে তোলা যাবে। পুরান ঢাকার আমদানীকৃত পণ্যের বিকল্প বাজারও এখানে গড়ে তোলা সম্ভব।
এছাড়া মেরাদিয়া ও দক্ষিণ বনশ্রীর সীমানা ঘেঁষে প্রবাহিত নড়াই নদী (বা নড়াই নদ) এখন ‘রামপুরা খাল’ বা ‘বেগুনবাড়ী খাল’ হিসেবে রয়েছে। এই খালটিকে যদি সরকার উদ্ধার ও পুনর্খনন করে তাহলে এর মধ্য দিয়েও পণ্য পরিবহন করা সম্ভব হবে।
সম্ভাব্য জায়গা: আফতাবনগরের ভেতরের খালি অংশ বা মেরাদিয়া সংলগ্ন হাতিরঝিলের শেষ প্রান্তের এলাকা।
এখানে চাল, ডাল, তেলসহ সব ধরনের মুদি পণ্যের একটি বিশাল পাইকারি বাজার করা যাবে। এছাড়া নবাবপুর ও চকবাজারের চাপ কমাতে এখানে হার্ডওয়্যার, বৈদ্যুতিক সরঞ্জাম এবং হালকা প্রকৌশল সামগ্রীর পাইকারি বাজারও করা যায়।
কসমেটিকস, প্লাস্টিক পণ্য, ইমিটেশন গহনা এবং ক্রোকারিজ এবং গৃহস্থালি পণ্যের পাইকারি বাজারও এখানে গড়ে তোলা সম্ভব।
৫. ডেমরা ও স্টাফ কোয়ার্টার এলাকা (শীতলক্ষ্যা ও বালু নদীর তীর) :
শীতলক্ষ্যা ও বালু নদীর তীরবর্তি হওয়ায় ডেমরা এলাকায় নদীপথে সহজে পণ্য পরিবহন সম্ভব। এই এলাকায় পাইকারী বাজার গড়ে তুলতে পারলে সারাদেশ থেকে নদী পথে পণ্য পরিবহন করা যাবে। এছাড়া নূরানীগঞ্জ (নারায়ণগঞ্জ) এবং নূরানীবাদ (নরসিংদী) থেকে নদীপথে সরাসরি বাল্ক কার্গোর মাধ্যমে চাল-ডাল এখানে আনা যাবে। আবার ডেমরা এক্সপ্রেসওয়ে দিয়ে সড়কপথেও ঢাকার ভেতরে পণ্য সরবরাহ করা যাবে। ফলে পণ্যের পরিবহন খরচ কমে দ্রব্যমূল্যের দামও কমানো সম্ভব হবে।
সম্ভাব্য জায়গা: ডেমরা সেতু সংলগ্ন এলাকা বা স্টাফ কোয়ার্টারের আশেপাশের খালি জায়গা।
পুরান ঢাকার শ্যামবাজার, বাদামতলী, সোয়ারীঘাটের চাপ কমাতে এখানে পেঁয়াজ, রসুন, আদা ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য, ফলমূল, চাল এবং মাছের পাইকারি বাজার করা যেতে পারে।
-মুহম্মদ জুলফিকার হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের ঋণের পরিমাণ প্রায় ২০ লাখ কোটি টাকা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












