অভিনব কায়দায় বন্দর দিয়ে ২৫ টন কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাক আটক
, ১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও কেমিক্যাল পাচারের চেষ্টার অভিযোগে ২৫ টন রাসায়নিক পণ্যসহ একটি ট্রাক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার গভীর রাতে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যগুলো বের করে নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন।
কাস্টমস সূত্রে জানা গেছে, পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। আর পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেয়া হয়েছিল ট্যালকম পাউডার হিসেবে। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর কোনও ধরনের এন্ট্রি ও শুল্ক-কর পরিশোধ ছাড়াই গোপনে বাংলাদেশি ট্রাকে খালাসের চেষ্টা চলছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা সেখানে অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলে পণ্যসহ ট্রাকটি আটক করা হয়।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনও মূল্যবান রাসায়নিক পণ্য পাচার এবং বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বন্দর কর্তৃপক্ষও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।
এ দিকে ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ফাঁকির প্রবণতা বাড়তে থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে বন্দরে নজরদারি ও তদারকি আরও জোরদার করা প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তথ্যমন্ত্রীঃ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার দিচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, এক লাখ টাকা জরিমানা
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানবপাচার ও ভিকটিম উদ্ধারে পুলিশের সঙ্গে কাজ করবে আইজেএম
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাবির জগন্নাথ হলে হিন্দু দেবীর মূর্তি নির্মাণ ‘হিন্দুত্ববাদী নীলনকশা’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার নিরাপত্তা দিতে না পারলে আমাদেরকে জানিয়ে দিক -নাহিদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুচরা ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আরোপ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












