আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক
বরিশাল সংবাদদাতা:
বরিশালে আদালতের কার্যক্রম শেষে বের হয়ে নিখোঁজ হয়েছেন সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিম। প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
বরিশাল জেলা আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান জানান, মঙ্গলবার রাত থেকেই শেখ ফারহান নাদিমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সহকর্মীরা নিজেদের উদ্যোগে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বরিশাল আদালতের ল্যান্ড ও ভিপি মামলার বেঞ্চ সহকারী মো. রাসেল সিকদার জানান, মঙ্গলবার মাগরিবের নামাজের পর আদালত থেকে বের হন বিচারক শেখ ফারহান নাদিম। এরপর নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ভাড়া বাসায় ফেরেননি তিনি। বাসায় না ফেরায় তার স্ত্রী বিষয়টি অন্য এক বিচারককে জানান। পরে সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। হাসপাতাল, হোটেলসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ১০টায় আদালতে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসেননি।
বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজ আহমেদ বাবলু জানান, মঙ্গলবার রাতে নগরীর গির্জামহল্লা রোডের কসাই মসজিদে এশার নামাজ আদায় করেন শেখ ফারহান নাদিম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও উদ্বেগের কথা জানিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। ফলে মোবাইল ফোনের অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করেও তার অবস্থান জানা সম্ভব হচ্ছে না। নিখোঁজ বিচারকের সন্ধানে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন
সব ›
দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি
ইমাম-মুয়াজ্জিনদের জন্য সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: দেশের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি দেয়ার নামে প্রতারণা থেকে সাধবান …
চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ৮৬টি
নিজস্ব প্রতিবেদক: মতপ্রকাশের কারণে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশের ৩৮টি জেলায় ৮৬টি মানব…
শেখ হাসিনাকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ
সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল -প্রধানমন্ত্রী
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়…
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়, দ্য ইকনোমিস্ট এর দাবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বলে দাবি করে প্রতিবেদন করেছে…
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন
১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে -সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জ…
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি
বন্দরে ৪ গুণ স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়লো
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।