শুক্রবার

হিজরী
০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২২ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২০ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৫ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কতরাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাসইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলারআগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপিরাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৭ম চালানপরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য থেকে উৎপাদন হচ্ছে ডিজেল, বিকল্প জ্বালানিতে নতুন সম্ভাবনাভিসা, মাস্টারকার্ডে সাইবার হামলা, হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসমিরপুরে গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, শিশুসহ বার্ন ইউনিটে ভর্তি ৫

প্রথমবার কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আইসিজে

মেসুত প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, রাত ১০:২৭ আপডেট: ২০ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৩৮

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) প্রথমবারের মতো কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত করার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন বিচারকরা। খবর এপির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের ১৫ বিচারকের বেঞ্চ ৯-৬ ভোটে এই রায় দেন। আদালতের প্রেসিডেন্ট বিচারক আইওয়াসাওয়া ইউজি বলেন, মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেয়ার বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে দেশটি।

আদালত বলেছে, ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করা হয়েছে এবং প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপরও হামলা হয়েছে। রোহিঙ্গাদের গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করার বিষয়টিও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

রায়ে মিয়ানমারকে গণহত্যায় জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়ার এবং যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে বলা হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী সময়ে নির্ধারণ করবেন আদালত।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। ২০১৭ সালে সামরিক অভিযানের সময় ব্যাপক হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগে দেশটির বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

আদালতের রায় আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নে সরাসরি বলপ্রয়োগের ক্ষমতা আইসিজের নেই। ফলে মিয়ানমার কতটা নির্দেশনা মেনে চলে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত শুক্রবার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়… ৫ ঘণ্টা আগে রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার… ৫ ঘণ্টা আগে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর… ৫ ঘণ্টা আগে আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ৫ ঘণ্টা আগে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘ… ৫ ঘণ্টা আগে ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪ ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪ ৫ ঘণ্টা আগে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৭ম চালান শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠ… ৫ ঘণ্টা আগে পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য থেকে উৎপাদন হচ্ছে ডিজেল, বিকল্প জ্বালানিতে নতুন সম্ভাবনা জাপানি প্রযুক্তির একটি বিশেষ মেশিনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে চলছে এ কার্যক্রম। সংশ্লিষ্টদের দাবি, ৩০ কেজি পরিত… ৫ ঘণ্টা আগে ভিসা, মাস্টারকার্ডে সাইবার হামলা, হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস বিশ্বের তিন বড় আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের একটি সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর সাইবার হ… ৫ ঘণ্টা আগে মিরপুরে গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, শিশুসহ বার্ন ইউনিটে ভর্তি ৫ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত পাঁচজনের সবার শরীরে ধোঁয়া শ্বাসের স… ১৭ ঘণ্টা আগে বারিধারা থেকে সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র… ১৭ ঘণ্টা আগে মাছবাহী পিকআপ আটকে দেশীয় অস্ত্র দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্র দেখিয়ে মাছবাহী পিকআপের গতিরোধ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা ম… ১৭ ঘণ্টা আগে