রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত
বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার ভোরে রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, রিয়াদ লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করেছে সামরিক বাহিনী। প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি উঠে এসেছে।
৩৮৫ মিটার উচ্চতার পিআইএফ টাওয়ারটি রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের সবচেয়ে উঁচু ভবন। সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর ও তেলনির্ভরতা কমানোর উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে পরিচিত এই ভবনে দেশটির ৯০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ ব্যবস্থাপনাকারী সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর রয়েছে। তহবিলটির চেয়ারম্যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
এদিকে, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে জোট। রিয়াদে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা।
২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনের সংঘাত অনেকটা স্তিমিত থাকলেও গত গ্রীষ্মে নতুন করে লড়াই শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি নিহত এবং তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার রিয়াদে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৈঠকে সামরিক সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন
সব ›
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি
প্রথমবার কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আইসিজে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) প্রথমবারের মতো কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস…
জিয়াউল আহসানের বাড়িতে আগুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাব…
সারা দেশে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখন…
এপেক সম্মেলনে রুশ সেনার হাতে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে
চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে রুশ সামরিক পোশাক পরা এক ব্যক্তিকে রহস্যময…
হরমুজে ২ সুপারট্যাংকারসহ ৫ জাহাজে ভয়াবহ বিস্ফোরণ
হরমুজ প্রণালির আশপাশে নৌমাইনে আঘাত লেগে পাঁচটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছ…
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভে…
গাজীপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার ৮০
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপি কমিশনার আশিক সাঈদ। এ সময় জিএমপি ক…
বহু রোহিঙ্গাকে হত্যা-ধর্ষণের প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক বিচার আদালত
২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় পড়া শুরু …
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দো…
ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ
ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধান…
সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।