সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
, ০৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২০ জুন, ২০২৬ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
৪) আন্তঃজেলা বাস ও ট্রাক টার্মিনাল স্থানান্তর:
মহাখালী, সায়দাবাদ, গাবতলী বা তেজগাঁওয়ের মতো শহরের ভেতরের টার্মিনালগুলো ঐসব এলাকায় স্থায়ী যানজট তৈরি করে রেখেছে। টার্মিনালগুলোর ধারণক্ষমতার চেয়ে গাড়ীর সংখ্যা অনেক বেশি। ফলে প্রধান সড়কের ওপরই মাইলের পর মাইল দূরপাল্লার বাস লাইন ধরে পার্কিং করে রাখা হয়। ৩-৪ লেনের রাস্তা সংকুচিত হয়ে যখন ১ লেনে নেমে আসে, তখন পুরো এলাকার ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। তাই আন্তঃজেলা বাস ও ট্রাক টার্মিনালগুলোকে ঢাকা শহরের বাইরে নিয়ে যাওয়া যেতে পারে। যাতে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী গাড়ি শহরের ভেতর ঢুকতে না হয়।
নতুন টার্মিনালের প্রস্তাবিত বিকল্প স্থানগুলো আলোচনা করা হলো:
ক) সায়দাবাদের বিকল্প- কাঁচপুর ব্রীজের এপার থেকে শানারপাড় বাস স্ট্যান্ড এর মধ্যবর্তী কোন স্থান:
সরকার ইতিমধ্যে সায়দাবাদ বাস টার্মিনালকে কাঁচপুর ব্রীজের ওপারে নেয়ার পরিকল্পনা করেছে। এতে চট্টগ্রাম ও সিলেট অঞ্চল থেকে আসা যাত্রীরা ঢাকায় ঢুকতে নতুন করে ব্যাপক ভোগান্তিতে পড়বেন। কারণ ব্রীজ পারাপার এবং যানবাহনের তীব্র অভাব যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলবে।
কাঁচপুরের চেয়ে বরং ব্রীজের এপার থেকে শানারপাড়, মৌচাক বাস স্ট্যান্ড এর মধ্যবর্তী কোন স্থানে টার্মিনাল করলে যাত্রী এবং সরকার উভয়ের জন্যও ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে সুবিধাজনক হবে।
* জমি প্রাপ্তির সুবিধা:
মৌচাক বাস স্ট্যান্ড থেকে কাঁচপুর ব্রিজের এপার পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে (বিশেষ করে বাম পাশে সিদ্ধিরগঞ্জ ও চিটাগাং রোড সংলগ্ন এলাকা) এখনো বেশ কিছু নিচু জমি এবং খালি জায়গা রয়েছে। তাই এখানে টার্মিনাল করলে চট্টগ্রাম ও সিলেটের বাসগুলো কাঁচপুর ব্রিজ পার হয়ে নদীর এপারেই (ঢাকা অংশে) যাত্রী নামিয়ে দিতে পারবে। ফলে যাত্রীদের নদী পার হওয়ার ভোগান্তি থাকবে না।
* কাঁচপুর ওভারপাস ও ইউলুপ সুবিধা:
মৌচাক-কাঁচপুর এলাকায় টার্মিনাল করার একটি বড় সুবিধা রয়েছে। এখানে ইতিমধ্যে একটি বড় ওভারপাস এবং ইন্টারচেঞ্জ রয়েছে।
সিলেট বা চট্টগ্রাম থেকে আসা বাসগুলো ব্রিজ পার হয়েই সরাসরি টার্মিনালে ঢ়ুকে যেতে পারবে।
টার্মিনাল থেকে বের হয়ে বাসগুলো সহজেই ঢাকার ভেতরে না ঢ়ুকে ইউটার্ন বা ইউলুপ নিয়ে আবার নিজ নিজ জেলায় ফিরে যেতে পারবে। এতে মহাসড়কে কোনো ক্রসিং যানজট তৈরি হবে না।
* লিংক রোড সংযোগ:
এই পয়েন্টটি ডেমরা-আমুলিয়া-রামপুরা লিংক রোডের একদম কাছাকাছি। মাত্র ১.৩ কি:মি:। ফলে যে যাত্রীরা বাড্ডা, গুলশান, বনানী, বা বনশ্রী, কুড়িল হয়ে উত্তরার দিকে যাবেন, তারা চিটাগাং রোড বা মৌচাক হয়ে ডেমরা রোড দিয়ে সহজেই মূল শহরে ঢ়ুকতে পারবেন। আর যারা মতিঝিল বা পুরান ঢাকা যাবেন, তারা সাইনবোর্ড হয়ে যাত্রাবাড়ী ফ্লাইওভার দিয়ে যেতে পারবেন।
* মেট্রোরেল সংযোগের সুবিধা:
বর্তমানে মেট্রোরেলের এমআরটি লাইন-৪ বা এর বর্ধিত অংশের যে রুটটি চূড়ান্ত করা হয়েছে, সেটি কমলাপুর থেকে শুরু হয়ে সায়দাবাদ, যাত্রাবাড়ী, শনির আখড়া, সাইনবোর্ড এবং চিটাগাং রোড (মৌচাক/শিমরাইল) হয়ে লিংক রোড ধরে নূরানীগঞ্জের (নারায়ণগঞ্জ) মদনপুর পর্যন্ত যাওয়ার কথা।
নদীর এপারে টার্মিনালটি তৈরী করা হলে তাহলে যাত্রীরা বাস থেকে নেমেই মেট্রো দিয়ে সরাসরি ঢাকার ভেতরে চলে আসতে পারবে। এতে যাত্রীদের দুর্ভোগ ও যানজট দুটোই কমে যাবে। তাহলে কাঁচপুর পার হয়ে মদনপুর পর্যন্ত মেট্রো যাওয়ার তেমন গুরুত্ব থাকবে না।
কারণ কাঁচপুর ব্রীজ পার হতে শীতলক্ষ্যা নদীর ওপর কোটি কোটি টাকা খরচ করে আলাদা রেলসেতু বা ব্রিজ বানাতে হবে। এই টাকাও সরকারের সাশ্রয় হবে।
-মুহম্মদ জুলফিকার হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাতক্ষীরায় মসজিদ ভাঙার ধৃষ্টতা এবং আইনের শাসনের জরুরি প্রয়োজনীয়তা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে সাম্রাজ্যবাদী নব্য-ক্রুসেডারদের সামরিক আগ্রাসনের এক পৈশাচিক ফাঁদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












