স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
মাত্রাতিরিক্ত ফোনের পর্দায় চোখ রাখা এবং দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করার অভ্যাস শরীরের জন্য ডেকে আনছে ভয়াবহ সমস্যা। বিশেষ করে আঙুল, হাতের কবজি ও ঘাড়ের ওপর তৈরি হচ্ছে বাড়তি চাপ। এর ফলে দেখা দিতে পারে আঙুল আটকে যাওয়ার সমস্যা, কবজিতে প্রদাহ, স্নায়ুতে চাপ এবং ঘাড়ের দীর্ঘস্থায়ী ব্যথা।
শুরুতে এসব সমস্যার লক্ষণ খুব একটা গুরুতর মনে না হলেও দীর্ঘমেয়াদে বড় ধরণের বিপর্যয় ডেকে আনবে।
হাত ও কবজি অসংখ্য ছোট হাড়, পেশি, স্নায়ু ও রগের সমন্বয়ে গঠিত। এসব অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে আমরা আঙুল নাড়ানো, কোনো কিছু আঁকড়ে ধরা, লেখা কিংবা সূক্ষ¥ কাজ করতে পারি। কিন্তু দীর্ঘ সময় ধরে মুঠোফোনে লেখা, পর্দা স্পর্শ করা ও বারবার আঙুল চালানোর ফলে হাত ও কবজির ওপর বাড়তি চাপ পড়ে। এ কারণে কয়েক ধরনের সমস্যা দেখা দিতে পারে।
১. আঙুল আটকে যাওয়ার সমস্যা:
আঙুল বাঁকানো ও সোজা করার জন্য বিশেষ ধরনের রগ কাজ করে। এসব রগে প্রদাহ বা পুরুত্ব তৈরি হলে আঙুল স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারে না। কখনো আঙুল বাঁকানোর পর আর সহজে সোজা করা যায় না। আবার সোজা করতে গেলে ব্যথা অনুভূত হয়। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে ট্রিগার ফিঙ্গার বলা হয়।
২. বুড়ো আঙুলের পাশের কবজিতে প্রদাহ:
কবজির বুড়ো আঙুলের পাশ দিয়ে দুটি গুরুত্বপূর্ণ রগ প্রবাহিত হয়েছে। এসব রগ ও রগের আবরণে প্রদাহ সৃষ্টি হলে বুড়ো আঙুল নাড়ানো, কোনো কিছু শক্ত করে ধরা কিংবা কবজি ঘোরানোর সময় ব্যথা হতে পারে। এ সমস্যাটি ডি কোয়েরভেইন টেনোসিনোভাইটিস নামে পরিচিত।
৩. কবজির স্নায়ুতে চাপ:
কবজির ভেতর দিয়ে একটি গুরুত্বপূর্ণ স্নায়ু প্রবাহিত হয়েছে। কোনো কারণে এই স্নায়ুর ওপর চাপ তৈরি হলে হাতের তালু, বুড়ো আঙুল, তর্জনী ও মধ্যমায় ঝিনঝিন, অবশ ভাব কিংবা ব্যথা হতে পারে। এ সমস্যাকে কারপাল টানেল সিনড্রোম বলা হয়। এ ছাড়া দীর্ঘ সময় একইভাবে মুঠোফোন ধরে রাখলে কনিষ্ঠ আঙুলে চাপ পড়ে সাময়িক দাগ বা খাঁজ তৈরি হতে পারে।
৪. ঘাড়ের ওপরও বাড়ছে চাপ:
দীর্ঘ সময় ফোনের পর্দার দিকে তাকিয়ে থাকার কারণে ঘাড়ের ওপরও অতিরিক্ত চাপ পড়ে। এ সমস্যাকে বলা হয় টেক নেক। ফোন ব্যবহারের সময় অনেকেই মাথা নিচু করে রাখেন। দীর্ঘক্ষণ এভাবে থাকলে ঘাড়ের পেছনের পেশি ও হাড়ের সংযোগস্থলে বাড়তি চাপ তৈরি হয়। এর ফলে দেখা দিতে পারে- ঘাড়ের পেছনে ব্যথা। ঘাড়ের দুই পাশে পেশিতে টান, ঘাড় শক্ত হয়ে যাওয়া, স্বাভাবিকভাবে ঘাড় নাড়াতে অসুবিধা, মাথাব্যথা ও শারীরিক অস্বস্তি ও ক্লান্তি।
বিশেষজ্ঞদের মতে, মাথা সামনের দিকে ঝুঁকিয়ে রাখলে ঘাড়ের পেছনের পেশিগুলোকে মাথার ভার ধরে রাখতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। মাথা যত বেশি সামনের দিকে ঝুঁকে থাকে, ঘাড়ের ওপর চাপও তত বাড়ে। এ ছাড়াও ঘাড়ের মধ্য দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ স্নায়ু প্রবাহিত হওয়ায় দীর্ঘ সময়ের অতিরিক্ত চাপ ব্যথা ও অস্বস্তির পাশাপাশি দৈনন্দিন কাজেও বিঘœ ঘটাতে পারে।
আরও পড়ুন
সব ›
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।