বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিপ্রথমবার কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আইসিজেজিয়াউল আহসানের বাড়িতে আগুনসারা দেশে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারাএপেক সম্মেলনে রুশ সেনার হাতে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতেহরমুজে ২ সুপারট্যাংকারসহ ৫ জাহাজে ভয়াবহ বিস্ফোরণরিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্তসাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুনগাজীপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার ৮০বহু রোহিঙ্গাকে হত্যা-ধর্ষণের প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক বিচার আদালত

সারা দেশে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা

অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয়, সে লক্ষ্য নিয়ে দেশের ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় আসবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে উপবৃত্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা
মেসুত প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, রাত ১০:২৫

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সরকার চায়, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে। প্রত্যেক শিক্ষার্থী যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্যই উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত শিক্ষার্থীরা এই উপবৃত্তি পাবে। ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৭০ লাখ শিক্ষার্থীকে এ সুবিধার আওতায় আনা হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে এবং স্কুলের শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির অর্থ পৌঁছে দেয়া হবে।

প্রধানমন্ত্রী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একজন মানুষ শিক্ষিত হলে শুধু তিনি নিজেই উপকৃত হন না, তার পরিবারও এর সুফল পায়। পাশাপাশি শিক্ষিত জনগোষ্ঠী দেশের সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখে। এ কারণে আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষার পথ বন্ধ হয়ে যাওয়া উচিত নয় বলে মনে করে সরকার।

শিক্ষার্থীদের সহায়তায় উপবৃত্তির পাশাপাশি নতুন বই ও স্কুল ড্রেস দেয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য প্রতিবছরের শুরুতেই নতুন বই পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে নতুন বইয়ের সঙ্গে শিশুদের হাতে নতুন স্কুল ড্রেসও তুলে দিতে চায় সরকার।

তারেক রহমান বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানদের জন্য সরকারের পক্ষ থেকে নতুন স্কুল পোশাক দেয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনে যান। সেখানে আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে আগ্রহের কথা শোনেন। এ সময় শিক্ষার্থীরা তার সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানালে তিনি তাদের সঙ্গে ছবি তোলেন।

প্রতিযোগিতায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। তাই তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কাজ এগিয়ে নেয়া হচ্ছে।

এ ছাড়া দেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, মহাকাশ গবেষণার ক্ষেত্রে দেশের বিজ্ঞানীরা কাজ করছেন। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশা করছে সরকার।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি এইমাত্র প্রথমবার কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আইসিজে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) প্রথমবারের মতো কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস… ৩ মিনিট আগে জিয়াউল আহসানের বাড়িতে আগুন মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাব… ৪ মিনিট আগে এপেক সম্মেলনে রুশ সেনার হাতে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে রুশ সামরিক পোশাক পরা এক ব্যক্তিকে রহস্যময… ৬ মিনিট আগে হরমুজে ২ সুপারট্যাংকারসহ ৫ জাহাজে ভয়াবহ বিস্ফোরণ হরমুজ প্রণালির আশপাশে নৌমাইনে আঘাত লেগে পাঁচটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছ… ৭ মিনিট আগে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার ভোরে রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে সৌদি বে… ৮ মিনিট আগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভে… ৯ মিনিট আগে গাজীপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার ৮০ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বি‌কে‌লে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএম‌পি ক‌মিশনার আশিক সাঈদ। এ সময় জিএম‌পি ক‌… ৫ ঘণ্টা আগে বহু রোহিঙ্গাকে হত্যা-ধর্ষণের প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক বিচার আদালত ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় পড়া শুরু … ৫ ঘণ্টা আগে আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দো… ৫ ঘণ্টা আগে ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধান… ৫ ঘণ্টা আগে সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়… ৫ ঘণ্টা আগে