সম্মানিত উহুদ জিহাদ: (৬১ পর্ব)
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৯ জুন, ২০২৩ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আইন ও জিহাদ
হযরত খাইছামাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সম্মানিত উহুদ জিহাদের প্রস্তুতিকালে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে আরজি মুবারক জানালেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার জন্য আফসুস যে, আমি সম্মানিত বদর জিহাদ মুবারকে যেতে পারিনি। কিন্তু আমি সম্মানিত বদর জিহাদ মুবারকে যেতে খুবই আগ্রহী ছিলাম। আমার ছেলে হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিও আগ্রহী ছিলেন। শেষ পর্যন্ত লটারী করি। লটারীতে আমার নাম উঠেনি, তাই সম্মানিত বদর জিহাদ মুবারকে আমার যাওয়া হয়নি। আমার ছেলে হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সম্মানিত বদর জিহাদ মুবারকে অংশ গ্রহণ করে সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!
আজ রাত্রিতে আমি আমার ছেলে হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে স্বপ্নে দেখেছি। খুব সুন্দর উজ্জ্বল উনার জিসিম মুবারকের গড়ন, তিনি সম্মানিত জান্নাতের বাগান ও নহরে ইচ্ছা মাফিক ঘুরে বেড়াচ্ছেন। তিনি আমাকে বললেন, আব্বা! আপনিও এখানে চলে আসুন, তাহলে আমরা দু’জনে এক সঙ্গেই থাকতে পারবো। তিনি আরো বললেন, আমার রব মহান আল্লাহ পাক তিনি আমার সাথে যে ওয়াদা মুবারক করেছেন আমি তার সবই সত্য, সঠিক ও যথাযথ পেয়েছি। ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! স্বপ্নের পর থেকে আমি আমার ছেলের সাথে একত্রে থাকতে খুবই আগ্রহী ও উৎসাহ বোধ করছি। আমার বয়স অনেক হয়ে গেছে, হাড়ের শক্তি কমে গেছে। তাই প্রবল ইচ্ছে হচ্ছে যে, আমার রব মহান আল্লাহ পাক উনার সাথে মিলিত হতে। ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার জন্য সম্মানিত দোয়া মুবারক করুন, মহান আল্লাহ পাক তিনি যেন আমাকে সম্মানিত শাহাদাতী শান মুবারক নছীব করেন এবং আমার ছেলে হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে সম্মানিত জান্নাতে একত্রে অবস্থান মুবারক করার তাওফীক দান করেন।
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত খাইছামাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জন্য সম্মানিত দোয়া মুবারক করলেন। হযরত খাইছামাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সম্মানিত উহুদ জিহাদেই সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করলেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! (যাদুল মায়াদ, সীরতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) (চলবে)
-আল্লামা সাইয়্যিদ শাবীব
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২১ তম পর্ব)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৩)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২০ তম পর্ব)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৯ তম পর্ব)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৮তম পর্ব)
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৭তম পর্ব)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (১৯)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৬তম পর্ব)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












