রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
, ১২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৭ জুলাই, ২০২৬ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রুট ও কৌশল বদলে বিমানবন্দর দিয়ে দেশে স্বর্ণ চোরাচালানের প্রবণতা বেড়েছে। গত দুই-আড়াই বছরে সাধারণত দুই থেকে আড়াই কেজির চালান ধরা পড়লেও চলতি বছর থেকে ১৫ কেজি বা তার বেশি ওজনের চালান আসতে শুরু করেছে। সাম্প্রতিক তিনটি অভিযানে উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ ও পাচারের ধরন বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা।
বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা কর্মকর্তা বলছেন, সাম্প্রতিক ঘটনাগুলো থেকে স্পষ্ট হয়েছে যে, চোরাকারবারীরা এখন বড় চালান আনছে। যেসব চালান ধরা পড়ছে না, সেগুলোর পরিমাণ আরও বেশি হতে পারে। সীমান্তে যেসব স্বর্ণ উদ্ধার হচ্ছে, তার বড় অংশই বিমানবন্দর দিয়ে বের হওয়ার পর পাচারের জন্য সেখানে নেওয়া হয়েছে বলেও তাদের ধারণা।
তাদের ভাষ্য, বিমান ব্যবহার করে স্বর্ণ আনা নতুন নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারবার চালান জব্দ হওয়ায় চোরাকারবারীরা এখন রুট ও কৌশল-দুটোই পরিবর্তন করেছে। যদিও এসব তৎপরতা ঠেকাতে গোয়েন্দা সংস্থাগুলোও নজরদারি জোরদার করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, ‘বিমানবন্দরকে চোরাকারবারীমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের নজরদারির কারণেই স্বর্ণের চালানগুলো ধরা পড়ছে।’
গত ১৯ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ডিজিএফআই ও ঢাকা কাস্টমস হাউসের যৌথ অভিযানে ফলের ক্যারেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের আসামি করে মামলা করেছে কাস্টমস।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, গত কয়েক বছরে আমদানি পণ্যের ভেতরে লুকিয়ে স্বর্ণ আনার ঘটনা এটিই প্রথম। তাদের মতে, এটি চোরাকারবারীদের সম্পূর্ণ নতুন কৌশল।
গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, আরেকটি নতুন রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইট। এ ক্ষেত্রে দুবাই থেকে আসা যাত্রী স্বর্ণ নিয়ে বিমানে ওঠেন। চট্টগ্রাম থেকে চক্রের আরেক সদস্য একই ফ্লাইটে ওঠেন। পরে বিমানের ভেতরেই স্বর্ণ তার কাছে হস্তান্তর করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দুবাই থেকে আসা যাত্রী আন্তর্জাতিক আগমনী টার্মিনাল দিয়ে বের হয়ে যান। আর চট্টগ্রাম থেকে ওঠা ব্যক্তি স্বর্ণ নিয়ে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বেরিয়ে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি বড় অভিযানে ৫২ কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১২০ কোটির বেশি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রফতানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)