বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
, ১২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৭ জুলাই, ২০২৬ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ব্যবসা বা ডিজিটাল বিজ্ঞাপন পরিচালনায় বিদেশি অনলাইন প্ল্যাটফর্মগুলোকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা-২০২৬’ অনুযায়ী, মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কোনো বিদেশি ডিজিটাল প্রতিষ্ঠান দেশে বিজ্ঞাপন প্রচার বা পণ্য-সেবা বিক্রি করতে পারবে না।
নীতিমালার খসড়া ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মতামত গ্রহণ করা হবে। পরে চূড়ান্ত খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
খসড়া নীতিমালায় বলা হয়েছে, বাংলাদেশে বিজ্ঞাপন প্রচারের আগে বিদেশি ডিজিটাল প্রতিষ্ঠানের ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি) নিবন্ধন নিতে হবে। একইসঙ্গে ভ্যাট, কর এবং প্রচলিত অন্যান্য আইনও মেনে চলতে হবে। শুধু বিজ্ঞাপন নয়, দেশের বাজারে কোনো পণ্য বা সেবা বিক্রি করতেও বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন বাধ্যতামূলক হবে।
নীতিমালা কার্যকর হলে মেটা, গুগল, ইউটিউবসহ বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মকে নিবন্ধনের আওতায় এসে কার্যক্রম পরিচালনা করতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দেশের দ্রুত সম্প্রসারণশীল ডিজিটাল অর্থনীতিকে নীতিগত কাঠামোর মধ্যে আনা, রাজস্ব আদায় নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্যে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান বলেছেন, “খসড়া নীতিমালাটি অংশীজনদের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে। মতামত পর্যালোচনার পর এটি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।”
তিনি বলেন, “দেশে ডিজিটাল বিজ্ঞাপনের বাজার দ্রুত বাড়লেও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।”
নীতিমালার খসড়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে ডিজিটাল রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজার অনুসন্ধান এবং দক্ষতা উন্নয়নের উদ্যোগের কথাও বলা হয়েছে। ডিজিটাল মাধ্যমে অর্জিত রপ্তানি আয়কে প্রচলিত রপ্তানির মতো স্বীকৃতি দিয়ে প্রণোদনা দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করবে। পাশাপাশি পার্সেলভিত্তিক রপ্তানিতে বিশেষ নীতিসহায়তা ও বিমা সুবিধার প্রস্তাব রাখা হয়েছে।
নীতিমালায় অনলাইন জুয়া, লটারি, বেটিং, নকল বা ভেজাল পণ্য এবং আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো পণ্য বা সেবার ডিজিটাল বাণিজ্য ও বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে। একইসঙ্গে বিভ্রান্তিকর বা প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারেও নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রফতানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)