ফুটপাতে ব্যবসার সুযোগ চেয়ে ভাতের থালা নিয়ে বিক্ষোভ
বিকেল ৫টার পর নগরের ফুটপাতে ব্যবসার সুযোগ চেয়ে ভাতের থালা হাতে নিয়ে বিক্ষোভ করেছেন সিলেটের হকাররা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সিলেট সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে প্রায় ১ ঘন্টা বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভে নগরীর বিভিন্ন এলাকার শতাধিক হকার অংশ নেন। এসময় বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিলো ভাতের থালা ও বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড।
বিক্ষোভ চলাকালে হকাররা বলেন, সারাদিন ব্যবসা করতে না পারলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ফুটপাতের ব্যবসাই অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস।
এসময় বক্তারা অভিযানের নামে ‘পুলিশি নির্যাতন’ ও মালামাল জব্দের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান।
তাদের ভাষ্য, উচ্ছেদ অভিযানে প্রায়ই হকারদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যা মানবিক নয়। তার উপর কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়বেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট সময়ের জন্য ফুটপাতে ব্যবসার অনুমতি দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, প্রশাসন যদি এমন আচরণ করে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সবসময় হকাররা প্রশাসনের নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন। আমরা এর প্রতিকার চাই।
এদিকে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি চলার কারণে বন্দরবাজার এলাকাসহ আশেপাশের এলাকার রাস্তায় দেখা দেয় তীব্র যানজট।
এর আগে গত ১৪ মে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেন হকাররা। ওইদিন মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেছিলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। যতক্ষণ পর্যন্ত কোন ফয়সালা না হয়, ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। সামনে ঈদুল আজহা আসছে। এসময় আমাদেরকে বিকাল ৫টা থেকে ফুটপাতে ব্যবসা করার অনুমতি দেওয়া হোক। আমরা চাই না কোন আন্দোলন করতে। কিন্তু কোন প্রতিকার না পাওয়ায় আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। আমরা প্রত্যাশা করি, বৈষম্যহীন এ বাংলায় আমাদের ওপর বৈষম্য না করে বিকেল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধের পর ব্যবসার সুযোগ দিবে প্রশাসন।
আরও পড়ুন
সব ›
সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার
গাজীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ২, অস্ত্র উদ্ধার
ফরহাদ আলম: গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের অন্তর্গত কর্ণবপুর সাকিনস্থ নরসিংদী-মাওনাগামী আঞ্চলি…
ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি
লকডাউনের পরও থামেনি সহিংসতা; ১২ জেলায় হামলা-অগ্নিসংযোগ
সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী জেএসএসের হামলা
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ -প্রধানমন্ত্রী
হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডক্টরস অ্যালায়েন্স’
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এর…
সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হ…
মাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থী
মাশরুম চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ ও উৎপাদন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।