ফারাক্কা বাঁধের জন্য তৎকালীন আ.লীগ সরকার দায়ী -ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফারাক্কা বাঁধের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। এর জন্য তৎকালীন আওয়ামী সরকার দায়ী। ১৬ মে ‘ফারাক্কা’ দিবসের তাৎপর্য এখনও অত্যন্ত প্রাসঙ্গিক।
১৫ মে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজ থেকে ৪৯ বছর আগে মজলুম জননেতা মাও. আবদুল হামিদ খান ভাসানীর ডাকে লাখো জনতা গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল লংমার্চে অংশ নেয়। ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়। এতে করে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। সে এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে।
তিনি বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে এখনও পর্যন্ত চালু থাকায় সেটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী সরকারের কারণে এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত।
আরও পড়ুন
সব ›
জুনে ২২ ব্যাংকের মুলধন ঘাটতি ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ ট্যাংকার আটক চট্টগ্রাম বন্দরে
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
প্রাণনাশের শঙ্কায় জোরারগঞ্জ থানার ওসির জিডি
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করতে হোয়াটসঅ্যাপে হুমকি পাওয়ার অভি…
নতুন ই-রিকশা যেন সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নৈরাজ্যের প্রতিচ্ছবি
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র করার ঘোষণা অর্থমন্ত্রীর
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও তিন বাহিনীর ডিজি
সিপিডি’র মজুরি প্রস্তাবে ‘অসংগতি’, আরও স্বচ্ছ পরামর্শ চায় বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প…
দেশবিরোধী চুক্তি ও সার্বভৌম বন্ড বাতিল, কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অনুসারে সংবিধান প্রণয়ণের দাবিতে সমাবেশ
আন্তর্জাতিক আদালতের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার, সুর মেলাল চীন
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিয়ানমারের সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছেন আ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।