নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৪৬)
, ০২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
কামাল আহদাব:
৭০৪ হিজরীর ঘটনা। শাম দেশের দামেশক শহরে কামাল আহদাব নামে একজন লোক ছিলো। কারও সাথে তুমুল বাকবিত-ার মাঝখানে সে এমন একটি কথা বললো, যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে চরম মানহানিকর।
বিষয়টা আইনিভাবে এমন অবস্থায় রূপ নিলো যে, লোকটা তা কল্পনাও করতে পারেনি। তখন দামেশকের বিচারক ছিলেন প্রসিদ্ধ ফক্বীহ আল্লামা জামালুদ্দীন আল-মালিকী। তিনি ত্রিশ বছর ধরে দামেশকে বিচারকের দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রসিদ্ধ ঐতিহাসিক আল্লামা ইবনুল ইমাদ হাম্বলী রহমতুল্লাহি আলাইহি তিনি ঘটনাটা এভাবে বর্ণনা করেছেন-
৭০৪ হিজরীতে কামাল আহদাব নামে এক লোক বিচারক আল্লামা জামালুদ্দীন আল-মালিকীর দরবারে আগমন করলো। একটি বিষয়ে ফতওয়া জানার জন্যে। কিন্তু লোকটি জানতো না যে, তিনিই বিচারক! সে বললো-
مَا تَقُولُ فِي إِنْسَانٍ تَخَاصَمَ هُوَ وَإِنْسَانٌ، فَقَالَ لَهُ الْخَصْمُ: تَكْذِبُ وَلَوْ كُنْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
‘আপনার কি রায় ওই ব্যক্তির ব্যাপারে, যে আরেকজনের সাথে ঝগড়া করে এবং বিরোধীপক্ষকে বলে তুমি মিথ্যা বলবে, এতে তুমি হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হও না কেন?’ (নাঊযুবিল্লাহ!) কথাটি শুনতেই বিচারক আল্লামা জামালুদ্দীন আল-মালিকী বললেন, ‘এই কথা কে বলেছে?। সে বললো, সে নিজেই বলেছে।’
এটা শুনেই আল্লামা জামালুদ্দীন আল-মালিকী উপস্থিত লোকদেরকে ঐ লোকের ব্যাপারে সাক্ষী রাখলেন। এরপর তাকে বন্দি করে নিলেন। পরদিন তাকে বন্দি অবস্থায় দারুল আদল তথা বিচারালয়ে উপস্থিত করলেন এবং তার হত্যার ফায়সালা করলেন। (অতঃপর তার মৃত্যুদন্ড কার্যকর করা হলো।) (শাযারাতুয যাহাব ৬/৬-৭)
ভোলানাথ:
কলকাতার কলেজ স্ট্রিট বইপাড়ার বিখ্যাত আলবার্ট হল ও কফি হাউসের কাছেই ট্রাম লাইনের পাশে ১৯৩১ সালে ছিলো একটি প্রকাশনী ও বইয়ের দোকান। নাম ‘সেন ব্রাদার্স’। তারা প্রধানত স্কুলপাঠ্য বই ছাপাতো। ৭ই মে ১৯৩১ সালে সকাল এগারোটায় সেই দোকানের সামনে এসে উপস্থিত হলেন দুইজন যুবক। কর্মরত ভোলানাথ সেনকে দেখামাত্রই ছুরিকাঘাতে হত্যা করলেন উভয়ে। সাথে সাথে আশেপাশের লোকজন দৌড়িয়ে এলো। যুবক দুজন পালাবার কোনো চেষ্টা না করে আত্মসমর্পণ করলেন।
উনারা ছিলেন দুজন পাঠান যুবক। একজনের নাম মুহম্মদ আব্দুল্লাহ খান। অপরজনের নাম আমীর আহমদ। উনারা দুজন পুলিশের কাছে নির্ভয়ে স্বীকার করলেন যে- উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানীর উপযুক্ত বিচার না হওয়ায় মালউন ভোলানাথ সেনকে হত্যা করে তার প্রতিশোধ নিয়েছেন। এরপর আইনত বিচার শুরু হয় উভয়ের।
এই ঘটনার মূলে রয়েছে- ভোলানাথ সেনের লিখিত এবং সেন ব্রাদার্স প্রকাশিত একটি স্কুল পাঠ্যবই ‘প্রাচীন কাহিনী’। বইটি দ্রুতপঠন হিসেবে প্রকাশিত হয়েছিলো। এই বইতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একটি কল্পিত ছবি প্রকাশিত হয় এবং উনার জীবনী মুবারকও বিকৃত করে লিখা হয়। নাঊযুবিল্লাহ! বইটি প্রকাশিত হওয়ার পরই মুসলমানদের মধ্যে প্রচ- ক্ষোভের সৃষ্টি হয়। ঢাকার নবাব হাবীবুল্লাহ বাহাদুর বইটির বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার জন্য মামলা করেন। কিন্তু হাইকোর্ট তাঁর দাবি গ্রহণ করেনি। এমতাবস্থায় মুসলিম নেতৃবৃন্দ ভোলানাথের বিরুদ্ধে ভারতব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলেন।
এই আন্দোলনের সময় উল্লেখিত দুই পাঠান যুবক ঘটনাটি জানতে পারেন এবং উপযুক্ত বিচার না পাওয়ায় অভিযুক্ত ভোলানাথ সেনকে হত্যা করে উনারা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা মতো উনারা ভোলানাথ সেনকে হত্যা করেন। উভয়ে মামলায় আত্মপক্ষ সমর্থন না করার সিদ্ধান্ত নেন। কিন্তু হুসাইন শহীদ সোহরাওয়ার্দী এই মামলায় বিনা পয়সায় নিজেই তাদের পক্ষ সমর্থন করেন। শেরে বাংলা একে ফজলুল হকও উনাদের পক্ষে দাঁড়ান। মুহম্মদ আব্দুল্লাহ খান ও আমির আহমদ নিজেদের হত্যার কথা স্বীকার করেন।
সোহরাওয়ার্দী এই যুক্তিতে মামলা চালান যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বত প্রতিটি মুসলিম ব্যক্তির অন্তরে খুবই গভীর। উনার মানহানী একজন মু’মিনকে ব্যথিত ও উত্তেজিত করে। একজন মুসলিম ব্যক্তির জন্য এর চেয়ে বড় উস্কানি আর কিছু হতে পারে না। তাই আইনত উনারা উত্তেজিত অবস্থায় হত্যাকা-ের অপরাধে অপরাধী। তাই কিছুতেই উনাদের মৃত্যুদ- হতে পারে না। কিন্তু বেনিয়া ইংরেজ আদালত তাঁর যুক্তি গ্রহণ করেনি। বরং উভয়কে মৃত্যুদ- দেওয়া হয়।
ফাঁসি কার্যকরের পর উনাদেরকে কলকাতার মুসলিমরা পূর্ণ মর্যাদায় দাফন করেন। উনাদের কবর আজও শহীদের সম্মানে সুরক্ষিত। পক্ষান্তরে সেই ভোলানাথ সেনের নাম আজও বিস্মৃত, অপমানিত! সমসাময়িক এই প্রতিষ্ঠানের আশেপাশের অন্যান্য প্রকাশনী এখনও বর্তমান থাকলেও এই দোকানটি যেখানে ছিলো, সেখানে এখন ভিন্ন প্রকাশনীর গোডাউন। (ইসলাম ও সমকালীন বিস্ময়কর কয়েকটি ঘটনা, কলেজ স্ট্রিটে সত্তর বছর, দুটি বই-তিনটি খুনের কাহিনী, আত্মকথা)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত মাক্বাম মুবারক সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে (৬)
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ১০
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত মাক্বাম মুবারক সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে (৫)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৯
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (৬)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাকে ঈদ হিসেবে গ্রহণ বিষয়ে আপত্তি ও তার খন্ডনমূলক জবাব (৪)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মাত্র এক দিরহাম খরচ করার মাধ্যমে মহান আল্লাহ পাক উনার রাস্তায় এক পাহাড় পরিমাণ লাল স্বর্ণ দান করার সমপরিমাণ ফযীলত মুবারক লাভ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দায়িমীভাবে সম্মানিত শাফা‘আত মুবারক লাভ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত মাক্বাম মুবারক সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে (৪)
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৮
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












