যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর বিশ্বব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং যুক্তরাষ্ট্র আর আগের মতো অন্যদের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দেয়ার অবস্থানে নেই বলে মন্তব্য করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘২০২৬ সালের ইরান ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। একইভাবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্রও সেই সময়ের যুক্তরাষ্ট্র নয়। দেশটি এখন বিজয়ী নয়, বরং যুদ্ধে পরাজিত একটি দেশ।’ খবর আলজাজিরার।
রেজায়ি আরও বলেন, ‘বিশ্ব বদলে গেছে। পুরোনো ছবিগুলো দেখিয়ে বর্তমান বিশ্বব্যবস্থাকে অতীতে ফিরিয়ে নেয়া যাবে না।’
১৯৪৩ সালের তেহরান সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের প্রথম বৈঠক। এতে নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধের কৌশল সমন্বয় করা হয়।
অন্যদিকে, ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে সেই তিন দেশের নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন অংশ নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ক্রিমিয়ার ইয়াল্টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রভাব ক্রমে বাড়ে।
আরও পড়ুন
সব ›
শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে ৮ রোহিঙ্গা উদ্ধার
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কক্সবাজারের টে…
সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার
গাজীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ২, অস্ত্র উদ্ধার
ফরহাদ আলম: গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের অন্তর্গত কর্ণবপুর সাকিনস্থ নরসিংদী-মাওনাগামী আঞ্চলি…
ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি
লকডাউনের পরও থামেনি সহিংসতা; ১২ জেলায় হামলা-অগ্নিসংযোগ
সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী জেএসএসের হামলা
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ -প্রধানমন্ত্রী
হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডক্টরস অ্যালায়েন্স’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।