পবিত্র ই’জায শরীফ
অস্তমিত সূর্যের পুনরুত্থান
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাওয়ানেহ উমরী মুবারক জুড়ে মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারকের অসংখ্য বিস্ময়কর নিদর্শন প্রকাশ পেয়েছে। উনার পবিত্র জীবনের প্রতিটি অধ্যায়ই ছিলো ঈমানী চেতনা বৃদ্ধি ও হৃদয় জাগ্রত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত মুবারক। কখনো পবিত্র ওহী মুবারক নাযিলের মহিমান্বিত অবস্থা, কখনো হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অতুলনীয় বিশ্বাস ও আনুগত্য; সব মিলিয়ে উনার পবিত্র সীরাত মুবারক মানবজাতির জন্য এক অনন্য আদর্শ মুবারক। তেমনই এক হৃদয়স্পর্শী ও অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন হযরত আসমা বিনতে উমাইস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন, সূর্য প্রত্যাবর্তনের সুমহান ই’জায শরীফ যা নিম্নে বিশদভাবে বর্ণনা করা হলো-
হযরত আসমা বিনতে উমাইস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে পবিত্র ওহী মুবারক নাযিল হওয়ার সময় তিনি গভীরভাবে ওহী মুবারক শ্রবণে নিমগ্ন থাকতেন। সেই সময় উনার পবিত্র নূরুল মুজাসসাম মুবারক অর্থাৎ পবিত্র জিসিম মুবারক অতুল গম্ভীরতা পরিলক্ষিত হতো, পবিত্র নূরুত ত্বীব মুবারক অর্থাৎ পবিত্র ঘাম মুবারক ঝরে পড়তো, চারপাশে এক গভীর নীরবতা নেমে আসতো। সেদিনও তেমন এক মুহূর্তে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার উরু মুবারকের উপর স্বীয় নূরুল হুদা মুবারক অর্থাৎ পবিত্র মাথা মুবারক রেখে বিশ্রাম নিচ্ছিলেন।
হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম তিনি নড়াচড়া না করে সম্পূর্ণ স্থির হয়ে বসে ছিলেন। এদিকে আছর নামাযের সময় প্রায় শেষ হয়ে এলো, এমনকি সূর্য অস্তমিত হয়ে গেলো। কিন্তু হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূরুল হুদা মুবারক সরানোর কথা কল্পনাও করেননি।
পবিত্র ওহী মুবারক নাযিল শেষ হলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে জিজ্ঞেস করলেন, “হে হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম! আপনি কি আছরের নামায আদায় করেছেন?” হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, “ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি নামায আদায় করতে পারিনি।”
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কিবলামুখী হয়ে মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া মুবারক করলেন, “আয় মহান আল্লাহ পাক! হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম তিনি আপনার মহাসম¥ানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে মশগুল ছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে নামায ছাড়েননি। আপনি হুকুম দিন, সূর্য যেন পুনরায় ফিরে আসে।”
হযরত আসমা বিনতে উমাইস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার কসম! আমি নিজ চোখে দেখেছি সূর্য ইতিমধ্যে অস্তমিত হয়েছিলো। কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দোয়া মুবারকের সাথে সাথে এক অপূর্ব দৃশ্যের উদীয়মান হলো। অস্তমিত সূর্য পুনরায় আকাশে ফিরে এলো। চারদিক আলোয় ভরে গেলো। পাহাড়-পর্বত, মাঠ-প্রান্তর সূর্যের আলোয় ঝলমল করে উঠলো, যেন দিন আবার ফিরে এসেছে। হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম তিনি তখন আছরের নামায আদায় করলেন। নামায শেষ হওয়ার পর মহান আল্লাহ পাক উনার হুকুমে সূর্য আবার স্বাভাবিকভাবে অস্তমিত হলো।
এই ঘটনা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এক মহান নিদর্শন ও মহান ই’জায শরীফ এবং হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম উনার মর্যাদা ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুগত্যের এক উজ্জ্বল প্রমাণ হয়ে কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে রয়েছে। সুবহানাল্লাহ!
-খুবাইব আহমদ সাফওয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৪)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি হযরত যায়িদ বিন হারেছাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বেমেছাল মুহব্বত মুবারক
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৯)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫৪
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৮)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৭)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫৩
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৭)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫২
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












