দেড় যুগ ধরে বন্ধ সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
রাজধানী ঢাকায় গণপরিবহনের সংখ্যা পর্যাপ্ত নয়। শহরে নির্দিষ্ট গন্তব্যে চলাচলে বাসের তীব্র সংকট ও মানহীন সেবার বিপরীতে মধ্যবিত্তের জন্য স্বস্তিদায়ক সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা মাত্র ১৫ হাজার। শহরের সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও সময়মতো সিএনজি পাওয়া দুষ্কর। পাওয়া গেলেও উচ্চ ভাড়ায় যাতায়াত করতে হয়। এদিকে সরকার গত কয়েক বছর ধরে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন বন্ধ রেখেছে।
বাংলাদেশে ২০০৩ সালে সরকার পরিবেশদূষণ কমানোর লক্ষ্যে রাজধানীতে ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন দেয়। ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকায় সিএনজিচালিত অটোরিকশাগুলোর নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে। বিআরটিএ সূত্রে জানা যায়, ঢাকা মহানগরের জন্য রিভাইজসড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (আরএসটিপি) আওতায় সিএনজি রেজিস্ট্রেশন বন্ধ রেখেছে সরকার। বিআরটিএ বলছে, এটা সরকারের সিদ্ধান্ত। তারা একে গণপরিবহন বলতে নারাজ। তারা একে ‘ডোর স্টেপ সার্ভিস’ বলছেন।
দেশে নতুন সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দীর্ঘ সময় বন্ধ থাকার প্রধান কারণগুলো হিসেবে বলা হচ্ছে, অতিরিক্ত সিএনজি চলাচল, ট্রাফিক যানজট এবং অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা। তবে রাজধানীর সড়কে একাধিক যাত্রীর সাথে কথা বলে জানা গেছে, সিএনজি অটোরিকশার স্বল্পতার বিষয়টি তাদের ভোগাচ্ছে। রাজধানীর ৯৫ শতাংশ মানুষ গণপরিবহনের ওপর নির্ভর করে। ঢাকা শহরে মাত্র ৪ শতাংশ মানুষের ব্যক্তিগত গাড়ি আছে। এ গাড়িগুলো ৭৫ শতাংশ জায়গা দখল করে রাখে। বাসের পরে সিএনজি অটোরিকশার চাহিদা রয়েছে। নতুন করে এর নিবন্ধন বন্ধ করে দেওয়ায় রাজধানীতে পরিবহন সংকট তৈরি হয়েছে।
বিআরটিএ ঢাকা বিভাগের অফিস থেকে গত ৬ মাসের (২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত) প্রাপ্ত তথ্য থেকে দেখা যায়, এ সময়ের মধ্যে প্রাইভেটকার, মাইক্রোবাস ও জিপ ১৩২২৭টির নিবন্ধন করা হয়। এতে দেখা যায় গড়ে প্রতিদিন ৭৪টি ব্যক্তিগত বাহন নিবন্ধন হয়েছে।
বিআরটিএর একটি সূত্র জানায়, ২০০৭ সালে বিআরটিএ নতুন আরও সাড়ে তিন হাজার সিএনজি অটোরিকশার অনুমোদন দেয়। বিআরটিএ এসব সিএনজি অটোরিকশা চালকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নিলে মালিকপক্ষ এ অনুমোদনের বিপক্ষে গিয়ে হাইকোর্টে রিট করে। হাইকোর্ট চালকদের পক্ষে রায় দেয়। এ রায়ের বিপক্ষে মালিক সমিতি সুপ্রিম কোর্টে আপিল করলে সুপ্রিম কোর্টও হাইকোর্টের এ রায় বহাল রাখেন। চলতি বছরের জানুয়ারি মাসে মালিক সমিতি এ রায় রিভিউ করার জন্য পুনরায় আবেদন জানায়। বিআরটিএ পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াত-ই-আশিক বলেন, এটি আদালতের বিষয়, কবে রায় আসবে তা বলতে পারছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












