দেশ পরিচিতি: সেনেগাল
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আশির, ১৩৯৩ শামসী সন , ২৯ মার্চ, ২০২৬ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
আফ্রিকার পশ্চিম প্রান্তের একটি দেশ সেনেগাল। দেশটির রাজধানীর নাম ডাকার। এর পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর, উত্তরে মৌরিতানিয়া, পূর্বে মালি এবং দক্ষিণে গিনি ও গিনি-বিসাও। এছাড়াও গাম্বিয়া রাষ্ট্রের উত্তর, পূর্ব ও দক্ষিণ সীমানা সেনেগাল দ্বারা বেষ্টিত।
সেনেগালের আয়তন ১ লক্ষ ৯৬ হাজার ৭২২ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের মধ্যে ৮৬তম দেশ এটি। তবে শাষণ ব্যবস্থার সুবিধার্থে বর্তমানে দেশটি ১৪টি অঞ্চলে বিভক্ত। সেনেগালের অফিশিয়াল ভাষা ফ্রেন্স হলেও স্থানীয় অনেক গুলো ভাষা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হচ্ছে ওলফ। সেনেগালের মুদ্রার নাম কমুটেট ফাইনেনসিয়ার আফ্রিকানি ফ্রান্সি, সংক্ষেপে যা জফ হিসেবে প্রচলিত।
২০১৮ সালের তথ্যানুযায়ী, সেনেগালের জনসংখ্যা ১ কোটি ৫৭ লাখের কিছু বেশি। এদের শতকরা ৯৫ ভাগ মুসলমান, বাকিরা খ্রিস্টান ও অন্যান্য। দেশটির অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং জনসংখ্যার অধিকাংশ ওলফ নামের জনগোষ্ঠীর অর্ন্তভূক্ত।
সাধারণ মানুষের মতে সেনেগাল নদীর ওপর ভিত্তি করে দেশটির নাম রাখা হয়েছে ‘সেনেগাল’। এই সেনেগাল নদী দেশটির পূর্ব ও উত্তর সীমান্ত নির্দেশ করে।
পর্তুগিজরা আসার আগে সেনেগাল বেশ কয়েকটি রাজ্যের অধীনে ছিল। ১৯৬০ সালে দখলদার ফ্রান্সের কাছ থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা পায়।
আর এই স্বাধীনতা দিবসেই দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কুরআন শরীফ খতম দেওয়া হয়। এ দিন তারা প্রতি ৩ মিনিটে একবার কুরআন শরীফ খতম করেন।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াতে আগ্রহীদের আগে থেকেই বাছাই করা হয় এবং ১ পৃষ্ঠা নির্ধারণ করে দেয়া হয়। এভাবে ২/৩ মিনিটে একবার খতম দিতে প্রয়োজন হয় ৬০০ মানুষের। সেনেগালে প্রচলিত কুরআন শরীফের কপিগুলো ৬০০ পৃষ্ঠায় সমৃদ্ধ। এক সঙ্গে ৬০০ লোক যার যার নির্ধারিত পৃষ্ঠাটি তেলাওয়াত করেন। মাত্র ২/৩ মিনিটের মধ্যেই প্রত্যেকে যার যার পৃষ্ঠা তেলাওয়াত করতে সক্ষম হন। আর এ অনুষ্ঠান উদযাপনের সময় দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দাঁড়িয়ে থাকেন।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কুরআন শরীফ খতম করা দেশটির অনন্য ঐতিহ্য। যার ফলে মর্যাদা ও সম্মানের দিক থেকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত সেনেগাল।
এছাড়া, সামুদ্রিক মাছ বিক্রি করা এখানকার মানুষের অন্যতম প্রধান পেশা। এরা নানা ধরনের সামুদ্রিক মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি রপ্তানি করে পৃথিবীর বিভিন্ন দেশে। তাছাড়া দেশটিতে পর্যাপ্ত পরিমাণে আম উৎপাদন হয়। কৃষির জন্য প্রচুর জমি পড়ে থাকলেও কৃষিকাজের জন্য তেমন আগ্রহ নেই তাদের। সেনেগালের আবহাওয়া অনেকটা সহনীয়।
প্রাকৃতিক সৌন্দর্য্য নিয়ে মাথা উঁচু করে দাড়িয়ে রয়েছে সেনেগাল। তার মধ্যে উল্লেখযোগ্য সেনেগাল নদীর ব-দ্বীপ, ছোট বড় কিছু উদ্যান, দেশটির রাজধানী ডাকার এবং মাসালিকুল জিনান মসজিদের মত কিছু স্থান।
সেনেগালকে সুন্দর মসজিদের দেশও বলা হয়। যেমন, দেশটির একটি মসজিদের নাম মাসালিকুল জিনান।
উনিশ শতকের কবি শেখ আহমাদু বামবা এমবাকের একটি কবিতার শিরোনাম থেকে এই মসজিদের নাম নেওয়া হয়েছে- মাসালিকুল জিনান। মাসালিকুল জিনান মানে হচ্ছে- বেহেশতে যাওয়ার পথ। আহমাদু বামবা একজন সুফি ছিলেন। তার প্রতিষ্ঠিত ‘মুরিদ ব্রাদারহুড’ ২৭৯ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেছেন।
এমনই আরেকটি মসজিদ হলো- ডাকার গ্র্যান্ড মসজিদ। এটি সেনেগালের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা। দৃষ্টিনন্দন মসজিদটি ডিজাইন করেছেন ফরাসি এবং মরক্কোর স্থাপত্যবিদরা।
মসজিদে তুবা দেশটির অন্যতম আকর্ষণীয় আরও একটি মসজিদ। মুরিদ ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা আহমাদু বামবা ১৮৮৭ সালে এই মসজিদটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। নির্মাণকাজ শেষ হয় ১৯৬৩ সালে। তুবা মসজিদকে বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ বলে বিবেচনা করা হয়।
আটলান্টিক মহাসাগরের পাশ্ববর্তী দেশ হওয়ায় এখানে পাওয়া যায় সুস্বাদু সব মাছ।
উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর আফ্রিকা অঞ্চল থেকে সেনেগালই সর্বপ্রথম স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সেনেগালের রাজধানী ডাকারে বাংলাদেশের দূতাবাস থাকলেও বাংলাদেশে সেনেগালের কোনো দূতাবাস নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












