সিকার পয়েন্ট:
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
, ১৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৮ জুলাই, ২০২৬ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
স্কটল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত সিকার পয়েন্ট। জায়গাটি ঘাসে ঢাকা খাড়া উপকূল। এটি একটি পাথুরে শিলাস্তর। সামনে উত্তর সাগরের বিস্তৃত নীলাভ পানিরাশি। এরই মাঝ দিয়ে যে পথটি গিয়েছে তার নাম দেওয়া হয়েছে ‘ডিপ টাইম ট্রেইল’।
এই ট্রেইল বেরউইকশায়ারের খাড়া উপকূলের ওপর দিয়ে সেই শিলাস্তরে নিয়ে যায়, যেখানে পৃথিবীর বয়স সম্পর্কে তথ্য-প্রমাণ পাওয়া গিয়েছিলো।
এক ঘণ্টার এই যাতায়াতের হাঁটাপথটি (‘ডিপ টাইম ট্রেইল’) মানুষকে বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারের কাছে নিয়ে যায়, যে স্থানের আবিষ্কার পৃথিবী সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকে আমূল বদলে দিয়েছে।’
ভূতত্ত্ববিদদের জন্য এটি আন্তর্জাতিক স্থান হলেও এত দিন এটি বেশির ভাগ পর্যটকের নজরের বাইরেই রয়ে গিয়েছিলো। এমনকি স্কটল্যান্ডের অধিবাসীরাও সিকার পয়েন্টে খুব একটা যেতো না। তাই ডিপ টাইম ট্রেইলের একটি লক্ষ্য হলো সিকার পয়েন্টকে সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছানোর উপযোগী করে তোলা।
বর্তমানে সিকার পয়েন্টে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন শিলার ওপর অপেক্ষাকৃত অনেক নবীন আনুভূমিক বেলেপাথরের স্তর রয়েছে। এতে পৃথিবীর ইতিহাসের এমন এক বিশাল সময়ের ব্যবধান প্রকাশ পায়, যার ব্যাখ্যা ১৮০০ শতকের ধারণা দিয়ে করা সম্ভব ছিলো না। ভূতাত্ত্বিক সময়ের এই বিশাল পরিসর এখন ডিপ টাইম নামে পরিচিত। নতুন এই ট্রেইলের মূল ধারণাই হলো ডিপ টাইম।
দর্শনস্থল থেকে নিচের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়, এই শিলাস্তর দুই ধরনের পাথর দিয়ে তৈরি। গাঢ় গ্রেওয়াকি প্রায় উল্লম্বভাবে দাঁড়িয়ে আছে, যেন প্রতিরক্ষামূলক বর্শার মতো সমুদ্রের ভেতর থেকে উঠে এসেছে। আর লাল বেলেপাথর তার ওপর সমতলভাবে স্তরে স্তরে পড়ে আছে, যেন প্যানকেকের স্তূপ।
গবেষকরা সে সময় ধরে নিয়েছিলো, ওই গাঢ় রঙের শিলাগুলো প্রথমে আনুভূমিক স্তরে গঠিত হওয়ার পর ওপরে উঠে কাত হয়ে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং পরে অপেক্ষাকৃত নবীন বেলেপাথরের নিচে চাপা পড়েছে। এ প্রক্রিয়ায় সুদীর্ঘকাল পেরিয়ে গেছে।
গবেষকরা বলছে, প্রকৃতপক্ষে আমরা এখন জানি, গ্রেওয়াকি শিলাগুলো সাড়ে ৪৩ কোটি বছর আগে একটি প্রাচীন মহাসাগরের তলদেশে তৈরি হয়েছিলো।
তত্ত্ব অনুযায়ী, ধীরে ধীরে ভূগাঠনিক প্লেটগুলোর একে অপরের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর এবং সেই মহাসাগর বিলীন হয়ে যাওয়ার সময় এগুলো ওপরের দিকে উঠে একটি পর্বতমালা তৈরি করেছিলো। বর্তমানে যা অবশিষ্ট রয়েছে, তা হলো সেই পর্বতমালার ক্ষয়প্রাপ্ত অংশ। ওপরের বেলেপাথর তৈরি হয়েছিলো আরও সাড়ে ৬ কোটি বছর পরে, যখন বর্তমান স্কটল্যান্ড নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত ছিলো।
ভূতত্ত্ববিদরা ১৭৮৮ সালে সিকার পয়েন্ট প্রথমবার দেখার আগেই তত্ত্বটি উপস্থাপন করেছিলো। সেটি হলো, ‘ক্ষয় ও পুনর্গঠনের চক্রের মাধ্যমে পৃথিবীপৃষ্ঠ গঠিত হয়েছে’।
‘হাটনস আনকনফরমিটি’ নামে পরিচিত এ শিলাস্তরই বিশ্বের সামনে এই তত্ত্ব প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রমাণ এনে দিয়েছিলো।
গবেষকরা তাদের গবেষণায় পর্যবেক্ষণনির্ভর পদ্ধতি অনুসরণ করেছিলো, তারা সে সময় কাছাকাছি থাকা দুটি খামারকে কর্মশালাভিত্তিক গবেষণাগারে পরিণত করে এবং কীভাবে ধীরে ধীরে চক্রাকারে মাটি ক্ষয় হয় এবং আবার পুনর্গঠিত হয়, তা পর্যবেক্ষণ করতে থাকে।
১৭৮৮ সালের দিকে স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শিলার নমুনাও সংগ্রহ করেছিলো। আইল অব অ্যারান এবং কাছের জেডবার্গে তারা আরও কয়েকটি উল্লেখযোগ্য ‘আনকনফরমিটির’ সন্ধান পায়। তবে সিকার পয়েন্টই হয়ে ওঠে গবেষকদলের তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












