ধনেপাতার পুষ্টিগুণ
, ০১ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
ধনেপাতার ভেতর লুকিয়ে আছে শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান। নিয়মিত ধনেপাতা খাওয়া স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী, তা অনেকেই জানেন না।
ধনেপাতায় রয়েছে ভিটামিন এ, সি ও কে যা চোখের দৃষ্টি ভালো রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়ক। পাশাপাশি এতে থাকা ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের স্বাস্থ্য ও হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।
ধনেপাতা হজম শক্তিশালী করতে পরিচিত একটি ভেষজ উপাদান। এটি পাকস্থলীতে এনজাইমের কার্যকারিতা বাড়ায়, ফলে খাবার সহজে হজম হয়। পেট ফাঁপা, অম্বল ও গ্যাসের সমস্যা কমাতে ধনে পাতা কার্যকর ভূমিকা রাখে।
ধনেপাতার অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হলো- শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত উপাদান বের করে দেওয়ার ক্ষমতা। এটি লিভারের কার্যকারিতা উন্নত করে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সহায়তা করে।
ধনেপাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বলে বিশেষজ্ঞদের অভিমত। একই সঙ্গে এটি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস করে।
অ্যান্টি অক্সিডেন্টসমৃদ্ধ ধনেপাতা ত্বকের কোষ ক্ষয় রোধ করে এবং ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে। নিয়মিত খেলে ব্রণ ও ত্বকের প্রদাহ কমতে পারে। পাশাপাশি এতে থাকা পুষ্টি উপাদান চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে।
ধনেপাতায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে। মৌসুমি অসুখ-বিসুখ প্রতিরোধে ধনেপাতার ভূমিকা গুরুত্বপূর্ণ।
ধনেপাতা কাঁচা সালাদে, চাটনি হিসেবে, ভর্তায় কিংবা রান্নার শেষে টপিং হিসেবে ব্যবহার করা যায়। তবে বেশি সময় রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হতে পারে, তাই হালকা ব্যবহারই সবচেয়ে ভালো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












