ফল ফলাদির বৈচিত্রতা!
, ১৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০২ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
এশিয়ার দেশগুলোতে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ফলের যে বৈচিত্র্য রয়েছে তা বিশ্বের আর কোথাও নেই। এশিয়ার বিভিন্ন দেশে ৪০০ রকমেরও বেশি ফল জন্মে। এর মধ্যে বেশিরভাগ ফলই জন্মে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে।
দক্ষিণ এশিয়ার নেপাল, ভুটান, ভারত, পাকিস্থান, শ্রীলংকা, বাংলাদেশ ও মালদ্বীপে রয়েছে ফল উৎপাদনের জন্য বৈচিত্র্যময় আবহাওয়া। যে কারণে নানা রকম ফলের বৈচিত্র্যও বেশি। প্রায় ৫০ রকম ফলের আদি নিবাস বা জন্মস্থান দক্ষিণ এশিয়া। এর মধ্যে অন্তত ২০টি ফল এসব এলাকার দেশগুলোতে ব্যাপকভাবে আবাদ করা হয়। তবে সব ফলই চাষ করা হয় না। অনেক ফল আছে বুনো। তবে স্বাদ বৈচিত্র্যে সেসব ফলও অনন্য। সেগুলোও খাওয়া হয়।
এ অঞ্চলে যত ফল জন্মে তার প্রায় ৫৫ শতাংশ ফলই চাষ করা হয় না বা গাছ লাগানো হয় না। ওসব ফলের গাছ আপনা আপনি বনে বাদাড়ে জন্মে, পাখি খায় ও এক জায়গা থেকে অন্য জায়গায় বীজ ছড়ায়। তাই অনেকেই সেসব ফলের খোঁজ বা পরিচয় জানেন না।
দক্ষিণ এশিয়ায় আবাদকৃত ফলের সিংহভাগই উৎপাদিত হয় বা গাছ লাগানো হয় বসতবাড়িতে ও তার আশপাশে। স্বল্প কিছু প্রধান ফল বাণিজ্যিকভাবে চাষ করা হয়।
আম, কলা, পেঁপে, পেয়ারা, লেবু, আনারস, ডুরিয়ান, রাম্বুটান ইত্যাদি এ অঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্যিক ফল। তবে এক এক দেশে এক এক ফল বেশি চাষ করা হয়।
যেমন মালয়েশিয়ায় বেশি হয় ডুরিয়ান, রাম্বুটান, আম ও পেয়ারা; ভারতে বেশি হয় নানা রকমের লেবু ও আম, ইন্দোনেশিয়ায় বেশি হয় কাঁঠাল ও আতা বা শরিফা; শ্রীলংকায় নারিকেল, আম ও লেবু; নেপালে লেবু ও আম; ভিয়েতনামে আম, লেবু ও লংগান; ফিলিপিনে আম; চীনে লেবু; বাংলাদেশে আম, কাঁঠাল, কলা, লিচু, পেয়ারাসহ অধিকাংশ ফল ইত্যাদি। ফল বিজ্ঞানীরা ৭০টি ফল বাংলাদেশে আছে বলে জানিয়েছেন। এর মধ্যে প্রায় ১৫টি ফল অবৃক্ষ লতানো প্রকৃতির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












