আরও ৪ নক্ষত্রের সন্ধান
, ০১ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
মহাবিশ্বে লুকিয়ে থাকা রহস্যময় অনেক দৃশ্যই মাঝেমধ্যে পৃথিবীর টেলিস্কোপগুলোর চোখ এড়িয়ে যায়। বিশেষ করে উজ্জ্বল তারার আড়ালে লুকিয়ে থাকা আবছা নক্ষত্রগুলোকে খুঁজে বের করা এক প্রকার অসম্ভব। তবে সম্প্রতি নতুন প্রযুক্তির সাহায্যে সৌরজগতের খুব কাছে লুকিয়ে থাকা চারটি নতুন শ্বেত নক্ষত্র (হোয়াইট ডোয়ার্ফ) শনাক্ত করেছে বিজ্ঞানীরা। জানা গেছে, তাদের সঙ্গী ‘রেড ডোয়ার্ফ’ বা লাল নক্ষত্রের তীব্র আলোর কারণেই এতদিন এগুলোকে দেখতে পাওয়া যায়নি।
অক্সফোর্ড একাডেমিতে প্রকাশিত গবেষণা তথ্য অনুযায়ী, এই নক্ষত্রগুলো জি ২০৩-৪৭, জিজে ২০৭.১, এলএইচএস ১৮১৭ ও উলফ ১১৩০ নামের চারটি দ্বৈত বা বাইনারি স্টার সিস্টেমে অবস্থিত, যেখানে প্রতিটি শ্বেত নক্ষত্র তার সঙ্গী লাল নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।
বিজ্ঞানীরা হাবল স্পেস টেলিস্কোপের স্পেস টেলিস্কোপ ইমেজিং স্পেকট্রোগ্রাফের সাহায্যে অতিবেগুনি রশ্মি পর্যবেক্ষণ করে এসব শ্বেত নক্ষত্রের তীব্র আলো পৃথক করতে সক্ষম হয়েছে। কারণ শ্বেত নক্ষত্রগুলো তাদের সঙ্গীর তুলনায় অনেক বেশি অতিবেগুনি রশ্মি নির্গমন করে থাকে।
গবেষকদের মতে, এই চার নক্ষত্রের তাপমাত্রা ৫ হাজার ৩০০ থেকে ৬ হাজার ৩০০ কেলভিনের মধ্যে। এগুলো তুলনামূলক শীতল হওয়ায় সাধারণ পদ্ধতিতে শনাক্ত করা বেশ কঠিন ছিলো। কেবল দৃশ্যমান আলো দিয়ে পরীক্ষা করলে এদের তাপমাত্রা বাস্তবতার চেয়ে ৫ থেকে ৮ শতাংশ বেশি মনে হতে পারে।
বিজ্ঞানের এই নতুন আবিষ্কারের একটি বড় চমক হলো জি ২০৩-৪৭ নক্ষত্রটি। এটি পৃথিবী থেকে মাত্র ৭ দশমিক ৬ পারসেক দূরে অবস্থিত। গত দুই দশক ধরে এখানে শ্বেত নক্ষত্রের উপস্থিতি নিয়ে সন্দেহ থাকলেও এবারই প্রথম তার সুনির্দিষ্ট প্রমাণ মিললো। এর মাধ্যমে এটি আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের শ্বেত নক্ষত্রগুলোর তালিকায় নবম স্থানে জায়গা করে নিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












