সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
, ১৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
সূর্য নিয়ে এক বড় রহস্য বিজ্ঞানীদের দীর্ঘদিন ভাবিয়ে তুলছিলো। আগের গবেষণায় সূর্যে ধারণার চেয়ে অনেক কম রুপা মিলেছিলো। তবে নতুন গবেষণায় সেই রহস্যের জট খুলেছে। দেখা গেছে, সূর্যের ‘নিখোঁজ’ রুপা আসলে সেখানেই ছিলো; শুধু আলোর আচরণের কারণে তা এতদিন আড়ালে লুকিয়ে ছিলো।
স্পেস ডটকম অনুযায়ী, ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ জার্নালে এই আবিষ্কার প্রকাশিত হয়েছে। সূর্যের ভরের ৯৮.৫ শতাংশই হাইড্রোজেন ও হিলিয়াম। তবে রুপার মতো ভারী উপাদানের সামান্য উপস্থিতিও নক্ষত্র ও গ্যালাক্সির বিবর্তন বুঝতে সাহায্য করে। শক্তিশালী সুপারনোভা বিস্ফোরণের সময়ই মূলত এই রুপার সৃষ্টি হয়।
গবেষণার প্রধান লেখক সেমা জানায়, বিশ্বে রুপা কোথায় তৈরি হয় এবং মিল্কিওয়েতে কীভাবে ছড়িয়ে পড়ে, নক্ষত্রের আলো বিশ্লেষণ করে সেটিই বোঝার চেষ্টা চলছে। বিজ্ঞানীরা ভেবেছিলো, ৪৬০ কোটি বছর আগের সিআই কনড্রাইট উল্কাপি- ও সূর্যের রুপার পরিমাণ একই হবে। কিন্তু আগের পর্যবেক্ষণে এর মাত্রা অনেক কম দেখা যেত।
রহস্য সমাধানে তারা সুইডেনের লিনকোপিংয়ের টেট্রালিথ সুপারকম্পিউটারে রুপার পরমাণুর সিমুলেশন তৈরি করে। তারা মডেলে ‘নন-ইকুইলিব্রিয়াম ইফেক্ট’ যুক্ত করে, যা আলো শোষণের প্রক্রিয়াকে প্রভাবিত করে। এতে দেখা যায়, সূর্যে আগের হিসাবের চেয়ে ৫৫ শতাংশ বেশি রুপা রয়েছে। এটি উল্কাপি-ের মাত্রার সাথে পুরোপুরি না মিললেও, বেশ কাছাকাছি। পদার্থবিজ্ঞানের প্রভাবের কারণেই এই রুপা এতদিন লুকিয়ে ছিলো বলে মনে করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












