কদুর যত পুষ্টিগুণ
, ১৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০২ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
ওজন নিয়ন্ত্রণ রাখা এখন জীবনের অন্যতম চ্যালেঞ্জ। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের পাশাপাশি খাদ্যতালিকায় এমন সবজি রাখা জরুরি, যা স্বাভাবিকভাবে ওজন কমাতে সাহায্য করে। তেমনই একটি সবজি হলো কদু। হালকা, কম ক্যালরিযুক্ত এবং পুষ্টিকর কদু ওজন কমানোর ক্ষেত্রে খুবই কার্যকর।
কদুতে রয়েছে প্রচুর পরিমাণ পানি এবং ফাইবার, যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং হজম প্রক্রিয়া ভালো রাখে। এতে ক্যালরি কম, তাই বেশি খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে না। পাশাপাশি কদুতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে এবং বিভিন্ন খনিজ উপাদান, যা শরীরের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। কদুর ফাইবার হজম শক্তিশালী করে এবং দীর্ঘ সময় পেট ভরা থাকার অনুভূতি দেয়। এটি ক্ষুধা কমায়, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। নিয়মিত কদু খেলে মেটাবলিজমও দ্রুত হয়, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
কদুর পানিসমৃদ্ধ উপাদান শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত হয়, যা স্বাভাবিক ওজন বজায় রাখতে সহায়ক। কদু কম ক্যালরিযুক্ত হলেও পুষ্টিগুণে ভরপুর। ডায়েট বা ওজন কমানোর পরিকল্পনায় এটি সহজলভ্য এবং উপকারী। হালকা সেদ্ধ, রান্না বা জুস হিসেবে খাওয়া যায়।
কদু ভর্তা, কদু দিয়ে ডাল, সেদ্ধ কদু বা হালকা ভাজি বিভিন্নভাবে খাদ্যতালিকায় রাখা সম্ভব। নিয়মিত ও পরিমিত খেলে ওজন কমানো সহজ হয়। ওজন নিয়ন্ত্রণে রাখতে কদু হতে পারে খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ। কম ক্যালরি, বেশি পানি ও ফাইবার সমৃদ্ধ এই সবজি শুধু ওজন কমায় না, শরীরও রাখে হালকা, সতেজ ও স্বাস্থ্যবান। তাই নিয়মিত কদু খাওয়াকে ওজন কমানোর জীবনধারার অংশ করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












