প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতরা হলেন– ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী (৪৫), মীর তৌহিদুল ইসলাম (৩৬) ও বকুল মণ্ডল (৩৫)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি সুপারিশপত্রে একজন চাকরিচ্যুত কর্মচারীকে পুনর্বহালের অনুরোধ করা হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রী, একাধিক মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জাল করা হয়েছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মন্ত্রণালয় থেকে ডিবির কাছে তদন্তের অনুরোধ জানানো হয়।
তদন্তে ডিবি জানতে পারে, চক্রটি শুধু জাল চিঠিই তৈরি করেনি, বরং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর দ্রুত ব্যবস্থা নেয়ার চাপও সৃষ্টি করেছিল।
শফিকুল ইসলাম বলেন, তদন্তে মূলহোতা হিসেবে ফারুক হোসেনের সম্পৃক্ততা পাওয়া যায়। তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রকল্পে কর্মরত ছিলেন। দুর্নীতির অভিযোগে চাকরি হারানোর পর পুনর্বহালের উদ্দেশ্যে তিনি জালিয়াতির এই চক্র গড়ে তোলেন।
তিনি জানান, চক্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল ও লেটারহেড ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি করত। এমনকি মালদ্বীপে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটি ভুয়া কোম্পানিকে অগ্রাধিকার দেয়ার সুপারিশ করে জাল নথিও পাঠানো হয়েছিল।
ডিবির অভিযানে মাদারীপুরের কালকিনি থেকে চারজন ও কুষ্টিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে তৈরি ৪১টি জাল সিল, বিভিন্ন মন্ত্রণালয় ও সংসদ সদস্যদের অফিশিয়াল লেটারহেডের ছয়টি বান্ডিল, প্রতারণার কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সবাইকে সতর্ক করে পুলিশের এই কর্মকর্তা বলেন, সরকারি নিয়োগ, পদোন্নতি, বদলি কিংবা অন্য কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নির্ধারিত বিধি ও প্রক্রিয়া অনুসারেই সম্পন্ন হয়। তাই জাল সুপারিশপত্র বা প্রভাব খাটানোর নামে কেউ যেন প্রতারণার শিকার না হন।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।