ভোমরা স্থলবন্দর দিয়ে ২০০ টন কাঁচা মরিচ আমদানি
দেশের বাজারে কাঁচা মরিচের উচ্চ মূল্য ও সরবরাহ অস্থিরতার মধ্যেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২০০ টনের বেশি কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ১৯টি ট্রাকে করে ভারতীয় কাঁচা মরিচের এই চালানটি দেশে এসে পৌঁছায়।
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। সাতক্ষীরা শহরের কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী করেন, কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং দামও ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।
স্থানীয় ব্যবসায়ী লিয়াকত হোসেন জানান, টানা বর্ষণে সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন জেলার মরিচখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে বাজারে সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে যায়। মাত্র এক মাস আগেও পাইকারি বাজারে যে কাঁচা মরিচ প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হতো, সরবরাহ সংকটের কারণে গত কয়েক দিনে তা লাফিয়ে ২৫০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে।
আমদানিকারক ব্যবসায়ী আবদুল্লাহ সরদার বলেন, আমদানির অনুমতি পাওয়ার পরপরই প্রথম চালানে ১৯ ট্রাক কাঁচা মরিচ দেশে আনা হয়েছে। দেশের বিভিন্ন বাজারে এসব মরিচ দ্রুত সরবরাহ করা হবে। বাজারে সরবরাহ বৃদ্ধি পেলে ধীরে ধীরে কাঁচা মরিচের দাম স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৯টি ট্রাকে ভারতীয় কাঁচা মরিচ বন্দরে এসে পৌঁছায়। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক সপ্তাহে মালদ্বীপে ৮ বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু, উদ্বেগ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিটি নাগরিকের জন্য আইনি সেবা নিশ্চিত করা নতুন কর্মকর্তাদের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরে পড়েছিল গৃহবধূ, তার সন্তান ও বৃদ্ধ মায়ের মৃতদেহ, যা বলছেন স্থানীয়রা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্বে প্রথমবারের মতো প্রেরক-গ্রহীতা দুইভাবেই সুইফট পেমেন্ট চালু করল সিটি ব্যাংক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কফিলের অধীনে আকামা নবায়নে বাংলাদেশিদের আইনগত বাধা নেই
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আনুষ্ঠানিকভাবে দেশের নাম পাল্টে ফেলল নাউরু
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত অর্থবছরে এনবিআরের রাজস্ব ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রায় সব মজুত ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)