বিশ্বে প্রথমবারের মতো প্রেরক-গ্রহীতা দুইভাবেই সুইফট পেমেন্ট চালু করল সিটি ব্যাংক
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত আন্তর্জাতিক পেমেন্ট ও রেমিট্যান্স ব্যবস্থায় একাধিক মধ্যবর্তী ব্যাংক, দীর্ঘ প্রক্রিয়াকরণ সময় এবং অতিরিক্ত চার্জের কারণে অর্থ পৌঁছাতে বিলম্ব হয়, পাশাপাশি বেড়ে যায় লেনদেনের খরচ। সুইফটের নতুন এ ব্যবস্থায় গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান আরও দ্রুত, নিরাপদ, স্বচ্ছ ও নির্ভরযোগ্যভাবে আন্তর্জাতিক অর্থ লেনদেনের সুবিধা পাবেন।
এতে আরও বলা হয়, নতুন পেমেন্ট ব্যবস্থায় লেনদেনের পুরো অর্থ প্রাপ্তির নিশ্চয়তা, শুরুতেই ব্যয়ের স্পষ্ট ধারণা, রিয়েল-টাইমে লেনদেন অনুসরণ (ট্র্যাকিং) এবং ২৪ ঘণ্টা সেবা পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি জি-২০ নির্ধারিত আন্তর্জাতিক অর্থ লেনদেনের গতি ও স্বচ্ছতার মানদণ্ড পূরণেও এটি সহায়ক হবে।
সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২২ জুন নতুন এ ব্যবস্থায় প্রথম আন্তর্জাতিক লেনদেন মাত্র এক মিনিটে এবং দ্বিতীয়টি ৫৭ সেকেন্ডে সম্পন্ন করে ব্যাংকটি। পরদিন ২৩ জুন ভারতের এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক পেমেন্টও সফলভাবে সম্পন্ন হয়।
এই অর্জনের স্বীকৃতি হিসেবে সম্প্রতি সুইফট ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সুইফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভারত-দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ক্যামেলকো মাহিয়া জুনেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মেসবাউল আসিফ সিদ্দিকীসহ সুইফট, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)