ঘরে পড়েছিল গৃহবধূ, তার সন্তান ও বৃদ্ধ মায়ের মৃতদেহ, যা বলছেন স্থানীয়রা
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে এক গৃহবধূ, তার ছেলে ও বৃদ্ধ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করে।
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পারিবারিক সূত্রে জানা গেছে, মনিরা বেগমের স্বামী প্রায় ৩০ বছর আগে মারা যান। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় মেয়ে রেশমা ও মেজো ছেলে ফয়সাল (সাবেক বিডিআর সদস্য) ঢাকায় থাকেন। ছোট ছেলে আহাদ পল্লী বিদ্যুতের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি বৃদ্ধা মা ও নানিকে নিয়ে বাড়িতে থাকতেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, পরিবারটি বাড়িতে একতলা একটি নতুন ভবন নির্মাণ করছিল। কয়েক দিনের মধ্যেই ভবনটির ছাদ ঢালাই করার কথা ছিল এবং সেই কাজের জন্য ঘরে বিপুল পরিমাণ নগদ টাকা রক্ষিত ছিল। ধারণা করা হচ্ছে, ওই টাকা লুট করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাদের হত্যা করে থাকতে পারে। তবে বড় মেয়ে ও মেজো ছেলে ঢাকা থেকে বাড়িতে পৌঁছালে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে বলে স্বজনরা জানিয়েছেন।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান জানান, দুপুরে কয়েকজন প্রতিবেশী নারী ওই ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির অন্যদের ডেকে আনেন। পরে ভেতরে গিয়ে আহাদ হাওলাদার ও মনিরা বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছিল। আশপাশে অন্য প্রতিবেশী না থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে কেউ টের পাননি।
ঘটনার খবর পেয়ে খুলনা থেকে সিআইডির একটি ফরেনসিক টিম সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। এরপর পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে রাতে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)