এক সপ্তাহে মালদ্বীপে ৮ বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু, উদ্বেগ
মাত্র এক সপ্তাহের ব্যবধানে মালদ্বীপে আট বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আত্মহত্যা, কর্মস্থলে দুর্ঘটনা, স্ট্রোক ও হৃদরোগে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আমানবাড়িয়ার কসবা উপজেলার ৪৫ বছর বয়সী হুমায়ুন কবির প্রায় ১৯ বছর ধরে মালদ্বীপের একটি রিসোর্টে কর্মরত ছিলেন। ২৭ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে স্ট্রোকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর উপজেলার ২১ বছর বয়সী সোলাইমান মাতব্বর দেড় বছর আগে মালদ্বীপে যান। পরিবারের দাবি, গত ১ আগস্ট ভুলবশত তারপিন পান করার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৪৪ বছর বয়সী সায়েদ মোল্লা প্রায় ২০ বছর ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন। গত ১ আগস্ট নিজ কক্ষে স্ট্রোকে তার মৃত্যু হয়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৩৭ বছর বয়সী বদিউর রহমান ১০ বছর ধরে মালদ্বীপে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ১ আগস্ট নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনাটি স্থানীয় প্রশাসনের তদন্তাধীন রয়েছে।
ফেনীর সোনাগাজী উপজেলার ৪৫ বছর বয়সী শেখ ফরিদ দুই বছর আগে মালদ্বীপে যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। ৩০ জুলাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে স্ট্রোকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৪৭ বছর বয়সী মকবুল মিয়া প্রায় ২০ বছর ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন। ২৮ জুলাই স্ট্রোকের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া ৩ আগস্ট রাতে হৃদ্রোগে মারা যান ৭০ বছর বয়সী দেলওয়ারা নবি। তিনি মালদ্বীপের থ্রিটপ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. নবির সহধর্মিণী ছিলেন।
নিহতদের পরিবারের সদস্যরা মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন সময় সংবাদকে জানিয়েছে, আটজনের মৃত্যুর বিষয়ে তারা অবগত রয়েছে। এরই মধ্যে হুমায়ুন কবির ও সায়েদ মোল্লার মরদেহ দেশে পাঠানো হয়েছে। অন্যদের মরদেহও পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এক সপ্তাহে ধারাবাহিক এসব মৃত্যুর ঘটনায় মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর বড় একটি অংশ স্ট্রোক ও হৃদ্রোগজনিত। বিশেষ করে কম আয়, কর্মস্থলের চাপ, দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এবং মানসিক চাপ অনেক ক্ষেত্রে এসব স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)