প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
মিশরের পোশাক শিল্পে বাংলাদেশিদের পথচলার ইতিহাস আজ তিন দশকেরও বেশি সময়ের। কিন্তু এই ইতিহাসের সূচনা সাফল্যের আলোকোজ্জ্বল অধ্যায় দিয়ে নয়; বরং প্রতারণা, স্বপ্নভঙ্গ, অনিশ্চয়তা আর বেঁচে থাকার নির্মম সংগ্রামের মধ্য দিয়ে।
সেই দুঃসহ বাস্তবতাকে জয় করেই আজ তাদের অনেকেই হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা, দক্ষ ব্যবস্থাপক এবং অসংখ্য বাংলাদেশির কর্মসংস্থানের নির্ভরতার নাম।
১৯৯৪ সালের ডিসেম্বরের শেষ দিকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ৭৫ জন বাংলাদেশিকে মিশরের ইজি-ফ্রান্স নামের একটি পোশাক কারখানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু কয়েক দিনের মধ্যেই কারখানাটির লেবানিজ মালিক কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই থেমে যায় কারখানার কার্যক্রম। শ্রমিকরা কার্যত কারখানার ভেতর অবরুদ্ধ হয়ে পড়ে। দিনের পর দিন অনাহার-অর্ধাহারে, চরম অনিশ্চয়তার মধ্যে তাদের কাটাতে হয় মানবেতর জীবন।
অবশেষে সুযোগ বুঝে জীবন বাঁচানোর তাগিদে তারা সেখান থেকে বেরিয়ে আসেন। এরপর ডলফিনসহ বিভিন্ন পোশাক কারখানায় নতুন করে শুরু হয় তাদের জীবনসংগ্রাম। সেই প্রথম ৭৫ জন বাংলাদেশিই আজ মিশরের বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত ‘৭৫ গ্রুপ’ নামে।
সময়ের প্রবাহে তাদের অনেকেই নেই। তবে যারা এখনো আছেন, তাদের কেউ মিশরের বিভিন্ন শহরের পোশাক কারখানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, আবার কেউ সততা, দক্ষতা ও নিরলস পরিশ্রমে গড়ে তুলেছেন নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান। তাদের হাত ধরেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অসংখ্য বাংলাদেশির জন্য।
তাদের জীবনগাঁথা শুধু জীবিকা অর্জনের গল্প নয়; এটি প্রতিকূলতার বিরুদ্ধে অবিচল লড়াই, আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম প্রতিষ্ঠার এক গৌরবগাঁথা।
সুয়েজ খালের তীরবর্তী ইসমাইলিয়া শহরে ‘৭৫ গ্রুপ’-এর কয়েকজন সদস্য এবং আরও অনেক বাংলাদেশি প্রবাসীর বসবাস।
আলোচনায় জানা যায়, বর্তমানে ইসমাইলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় দুই শতাধিক বাংলাদেশি কর্মরত। তাদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। সাফল্যের এই অভিযাত্রা আজ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই ‘৭৫ গ্রুপ’-এর অনেকেই আজ বড় বড় প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার, ফ্যাক্টরি ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, এমনকি কারখানার মালিকও হয়েছেন।
পোর্ট সাঈদের প্লাজা রেডিমেড গার্মেন্টসের কারখানা ব্যবস্থাপক ফারুক সরকার জানান, মিশরের পোশাক শিল্পে দক্ষ বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। থাকা-খাওয়ার সুবিধার পাশাপাশি একজন দক্ষ অপারেটর মাসে প্রায় ৩০০ মার্কিন ডলার, সুপারভাইজার ৫০০ থেকে ৭০০ মার্কিন ডলার এবং ফ্লোর ইনচার্জ ১,০০০ থেকে ১,৩০০ মার্কিন ডলার পর্যন্ত আয় করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












