সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন
সাতক্ষীরা শহরে বেসরকারি ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শহরের প্রাণকেন্দ্রে দশ তলা ওই হাসপাতালে আগুন লাগে। এ ঘটনার পর পুরো হাসপাতালজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুনের ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে ভর্তি নবজাতকসহ গুরুতর রোগীদের প্রথমেই উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। সেন্ট্রাল অক্সিজেনের কাজ করার সময় এ আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। তবে কয়েকজন ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়েছেন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বলে জানান রোগী ও রোগীর স্বজনরা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার আগে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে সহযোগিতায় চলে আসে ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান ও কয়েক প্লাটুন সৈনিক। তবে হাসপাতালে ভর্তি কোনো রোগী হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে জানান ওসি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা ব্লিচ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন ডা. বিকে মণ্ডল জানান, সেন্ট্রাল অক্সিজেনের কাজ করার সময় নীচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। সবাইকে নিরাপত্তার সঙ্গে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, হতাহত ও ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তার কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)