যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে। এদিকে পাল্লা দিয়ে মানুষের মস্তিষ্কে বাড়ছে অতিক্ষুদ্র প্লাস্টিকের কণা।
গবেষকরা বলছে, মানুষের শরীর প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে না। এই উপাদান খাবারের মতো বাহ্যিক উপাদান থেকে গ্রহণ করে। এদিকে প্লাস্টিক ফ্যাট বা লিপিড পছন্দ করে। মানুষ খাবারের মাধ্যমে যে ফ্যাট গ্রহণ করে সেগুলোর সঙ্গে ন্যানো প্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে তা মস্তিষ্কসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে পৌঁছে যায়।
সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকে কয়েকজন মানুষের শরীর ময়নাতদন্তের সময় সংগ্রহ করা মস্তিষ্কের টিস্যু পরীক্ষা-নিরীক্ষা করে অতিক্ষুদ্র প্লাস্টিকের কণা পাওয়া গেছে।
গবেষকরা জানিয়েছে, বিগত ৮ বছর আগেও মানুষের মস্তিষ্কে অতিক্ষুদ্র প্লাস্টিকের কণা পাওয়া গিয়েছিল, যা পরিমাণে কম ছিল। বর্তমানে যা পাওয়া যাচ্ছে তার পরিমাণ অনেকটা বেড়েছে।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের অধ্যাপক বলেছে, ‘৪৫ থেকে ৫০ বছর বয়সী স্বাভাবিক মানুষের মস্তিষ্কের এক গ্রাম টিস্যুতে ৪ হাজার ৮০০ মাইক্রোগ্রাম (১ গ্রাম সমান ১০ লাখ মাইক্রোগ্রাম) প্লাস্টিক কণা পাওয়া গেছে। যা মস্তিষ্কের মোট ওজনের শূন্য দশমিক ৫ শতাংশের সমান।
এর আগে, ২০১৬ সালে মানুষের মস্তিষ্কে যে পরিমাণ প্লাস্টিক পাওয়া গিয়েছিল, ২০২৪ সালে তা প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। এর অর্থ আজকের দিনে আমাদের মস্তিষ্ক ৯৯ দশমিক ৫ শতাংশ আর বাকিটা প্লাস্টিক।
গবেষকরা এখন পর্যন্ত জানতে পারেনি যে মাইক্রোপ্লাস্টিকের কণা মানুষের শরীরে ঢুকে কিভাবে এবং কি পরিমাণ ক্ষতি করতে সমর্থ হচ্ছে।
তবে গবেষকরা এ বিষয়ে বলেছে, এক একটি মাইক্রোপ্লাস্টিকের কণা মানুষের শরীরে হাজারো রকমের রাসায়নিক নিয়ে প্রবেশ করে। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












