কাঁকরোল খেলে পাওয়া যাবে যেসব উপকার
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১ ছানী, ১৩৯৩ শামসী সন , ৩০ জুন, ২০২৫ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
বর্ষাকালের সহজলভ্য একটি সবজি কাঁকরোল। এই সবজিতে গোশতের চেয়ে বেশি প্রোটিন থাকে। এর রয়েছে অনেক উপকারিতাও। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, কাঁকরোল শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যের জন্যও একটি উপযুক্ত খাবার।
সবুজ ও গাঢ় সবুজ রঙের এই সবজির বাইরের অংশে নরম কাঁটা থাকে। এটি প্রাচীন আয়ুর্বেদেও ঔষধি গুণাবলির জন্য বিখ্যাত। এটি দুই ধরনের স্বাদে পাওয়া যায়। আড় টা হলো- মিষ্টি ও তেতো। তেতো কাঁকরোল আরো সুস্বাদু হিসেবে বিবেচিত হয়। তবে সেগুলো কম পাওয়া যায়।
ক্যালসিয়াম, জিংক, তামা, ভিটামিন বি১২, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম ইত্যাদিসহ প্রচুর পুষ্টি উপাদান রয়েছে এই সবজিতে। ক্যালরি কম এবং ফাইবার বেশি থাকার কারণে এটি ওজন কমাতে সহায়ক। এটি হজম প্রক্রিয়াকে নিয়মিত রাখে।
কাঁকরোল কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি দেয়। কাঁকরোল অনেক রোগ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর। এই সবজিকে আয়ুর্বেদে ঔষধি হিসেবে বিবেচনা করা হয়। বড় কাঁকরোল অনেক সমস্যার জন্য উপকারী। এটি মাথা ব্যাথা, চুল পড়া, কানের ব্যাথা কমায়।
এই সবজিতে প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড প্রচুর পরিমাণে থাকে। হজম প্রক্রিয়া উন্নত করা, রক্তে চিনি নিয়ন্ত্রণ করে, তৃষ্ণা নিবারণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ইত্যাদি উপকারিতা রয়েছে এই সবজিতে। এটি পেটে যেকোন সমস্যা, অর্শ, কৃমি ইত্যাদি সমস্যাও দূর করে।
কাঁকরোল কম গ্লাইসেমিক সূচক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, যা ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। শরীরের তাপমাত্রা কমাতে কাঁকরোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝে খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
এই সবজি চুলকানি রোগ সারাতে উপকারী। এটি পক্ষাঘাত, ফোলা, মাথা ঘোরা, চোখের সমস্যা, জ্বর, রক্তচাপ ইত্যাদি সমস্যা থেকেও রক্ষা করে। কাঁকরোল বাইরের অংশটি ছাড়িয়ে ভেজে খাওয়া হয়। এটি স্বাদ ও স্বাস্থ্যের জন্যও উপকারী।
প্রসঙ্গত, যেসব সন্তানসম্ভাবা নারী ওষুধ গ্রহণ করেন তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সবজি খাওয়া উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












