ইস্তেঞ্জায় অতিরিক্ত ফেনা কিডনির সমস্যা নাতো....
ইস্তেঞ্জায় (প্রস্রাব) ফেনা হওয়ার কারণ কী?
শরীরে পানির অভাব: শরীরে পানির পরিমাণ কমে গেলে ইস্তেঞ্জা ঘন ও গাঢ় হয়ে যায়। ঘন ইস্তেঞ্জা দ্রুত গতিতে নির্গত হলে সাময়িকভাবে ফেনা তৈরি হতে পারে।
প্রোটিন লিকেজ: কিডনির মূল কাজ হলো রক্তের বর্জ্য পদার্থ ছেঁকে বের করা এবং প্রয়োজনীয় প্রোটিন শরীরে ধরে রাখা। কিন্তু কিডনি সঠিক ভাবে কাজ না করলে রক্ত থেকে অ্যালবুমিন বা প্রোটিন ইস্তেঞ্জার মাধ্যমে বের হতে শুরু করে, যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় প্রোটিনুরিয়া বলা হয়। এই প্রোটিনের কারণেই ইস্তেঞ্জায় ফেনা হতে পারে।
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের সাবধান হওয়া উচিত?
যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের কিডনির ক্ষতি হওয়ার ঝুঁকি অনেক বেশি। কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিক লক্ষণ হিসেবে ইস্তেঞ্জায় প্রোটিন নির্গত হতে পারে। তাই এই রোগীদের নিয়মিত ইস্তেঞ্জার অ্যালবুমিন পরীক্ষা এবং রক্তের ক্রিয়েটিনিন টেস্ট করানো অত্যন্ত জরুরি।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
* রাতে বার বার ইস্তেঞ্জার বেগ পাওয়া।
* ইস্তেঞ্জার পরিমাণ মারাত্মকভাবে কমে যাওয়া।
* ইস্তেঞ্জার সঙ্গে রক্ত নির্গত হওয়া।
* হাত-পা বা মুখ ফুলে যাওয়া এবং শ্বাসকষ্ট হওয়া।
* অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ইতিহাস থাকা।
আরও পড়ুন
সব ›
আগ্নেয়গিরির লাভার বুকে রহস্যময় ‘গাছের সমুদ্র’!
আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি
পুষ্টিতে ভরা কাজী পেয়ারা
মাত্র ১৫-২০ মিনিট হাঁটলেই বাড়ে মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা
পেয়ারা মানেই এখন কাজী পেয়ারা! কে এই কাজী!
শীতে স্বাস্থ্য সচেতনতা
শীতে সবচেয়ে সাধারণ সমস্যা হলো সর্দি লাগা। শীত এলেই এই সমস্যা প্রকট আকারে দেখা দেয়। শীতের বাতাসে তাপমাত্রা এবং …
চোখের অঞ্জনি কী? হলে কী করবেন?
অঞ্জনি হলো চোখের পাপড়ির গোড়ার গ্রন্থিতে ঘটে যাওয়া একটি সাধারণ প্রদাহজনিত সমস্যা। অঞ্জনি সাধারণত স্ট্যাফাইলোকক্…
মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’
এক দেশ থেকে অন্য দেশে যেভাবে পৌঁছায় ইন্টারনেট
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।