আগ্নেয়গিরির লাভার বুকে রহস্যময় ‘গাছের সমুদ্র’!
জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত আওকিগাহারা বন যেন প্রকৃতির এক আশ্চর্য্য সৃষ্টি। ‘সি অব ট্রিজ’ বা ‘গাছের সমুদ্র’ নামে পরিচিত এই বন প্রায় ৩০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ঘন গাছপালা, আগ্নেয় শিলার তৈরি ভূপ্রকৃতি এবং মাটির নিচে লুকিয়ে থাকা গুহার কারণে বনটি ঘিরে রয়েছে রহস্য ও বিস্ময়।
আওকিগাহারা বনের উৎপত্তির পেছনে রয়েছে মাউন্ট ফুজির ভয়াবহ অগ্ন্যুৎপাতের ইতিহাস। ৮৬৪ খ্রিস্টাব্দে জোগান অগ্ন্যুৎপাতের সময় পাহাড়ের পশ্চিম দিক থেকে বিপুল পরিমাণ লাভা বেরিয়ে আসে। সেই গলিত লাভা আশপাশের বিস্তীর্ণ এলাকা ঢেকে দেয়। একসময় সেখানে ছিলো সেনৌমি নামে বিশাল একটি হ্রদ। লাভার প্রবাহের ফলে হ্রদটির অধিকাংশ অংশ ভরাট হয়ে যায়। পরে তারই অবশিষ্ট অংশ থেকে তৈরি হয় বর্তমানের সাই ও শোজি হ্রদ। আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে শক্ত পাথরে পরিণত হওয়ার পর ধীরে ধীরে তার ওপর জন্ম নেয় শ্যাওলা, ফার্ন এবং নানা ধরনের গাছ। এভাবেই প্রায় হাজার বছরেরও বেশি সময় ধরে গড়ে উঠেছে ‘গাছের সমুদ্র’।
এই বনের মাটিতে সাধারণ মাটির চেয়ে আগ্নেয় পাথরের আধিক্য বেশি। লাভা জমে তৈরি হওয়া পাথরগুলির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে। পাথরের এই বিশেষ গঠনই বনের পরিবেশকে অন্য রকম করে তুলেছে। এখানকার মাটি বেশ পাতলা এবং পুষ্টি উপাদানও তুলনামূলক কম। তাই সব ধরনের গাছ এখানে সহজে জন্মাতে পারে না।
শুধু গাছপালা বা বন্যপ্রাণী নয়, আওকিগাহারার মাটির নিচেও লুকিয়ে রয়েছে প্রকৃতির বিস্ময়। আগ্নেয় লাভার প্রবাহের ফলে তৈরি হয়েছে একাধিক গুহা। কোন কোন গুহায় সারা বছরই ঠান্ডা পরিবেশ বজায় থাকে। গুহার ভিতরের তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেখানে বরফের স্তম্ভ ও ঝুলন্ত বরফের গঠন দেখা যায়।
জানা যায়, একসময় বীজ ও রেশম পোকার গুটি সংরক্ষণের জন্য গুহাগুলো ব্যবহার করা হতো।
কিছু গুহা ২০১ মিটার দীর্ঘ। গুহার ভিতরের গড় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এর দেওয়াল তৈরি হয়েছে ব্যাসল্টজাতীয় আগ্নেয় পাথর দিয়ে। এই পাথরের ছিদ্রযুক্ত গঠন শব্দ শোষণ করে বলে গুহার ভিতরে প্রতিধ্বনি শোনা যায় না।
আরও পড়ুন
সব ›
আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি
পুষ্টিতে ভরা কাজী পেয়ারা
মাত্র ১৫-২০ মিনিট হাঁটলেই বাড়ে মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা
পেয়ারা মানেই এখন কাজী পেয়ারা! কে এই কাজী!
শীতে স্বাস্থ্য সচেতনতা
শীতে সবচেয়ে সাধারণ সমস্যা হলো সর্দি লাগা। শীত এলেই এই সমস্যা প্রকট আকারে দেখা দেয়। শীতের বাতাসে তাপমাত্রা এবং …
চোখের অঞ্জনি কী? হলে কী করবেন?
অঞ্জনি হলো চোখের পাপড়ির গোড়ার গ্রন্থিতে ঘটে যাওয়া একটি সাধারণ প্রদাহজনিত সমস্যা। অঞ্জনি সাধারণত স্ট্যাফাইলোকক্…
মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’
এক দেশ থেকে অন্য দেশে যেভাবে পৌঁছায় ইন্টারনেট
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।