প্রতিদিন মস্তিষ্কে ঢুকছে ৩৪ গিগাবাইট তথ্য, কতটুকু মনে থাকে?
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১ ছানী, ১৩৯৩ শামসী সন , ৩০ জুন, ২০২৫ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
আমাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রায়ই ঘটে যে- চাবি কোথায় রাখলাম, চশমা খুঁজে পাচ্ছি না, এমনকি কখনো কখনো ভুলে যাই কেন একটা ঘরে ঢুকেছি।
বিশেষজ্ঞরা বলছে, ভুলে যাওয়াই আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কাজ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের একজন অধ্যাপক জানায়, প্রতিদিন একজন মানুষ গড়ে প্রায় ৩৪ গিগাবাইট বা প্রায় ১২ ঘণ্টা পরিমাণ তথ্য গ্রহণ করে। কিন্তু মস্তিষ্ক এত তথ্য ধরে রাখতে পারে না।
অধ্যাপক বলেছে, অনেকে মনে করেন সব কিছু মাথায় রাখতে হবে, অথচ আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি নয়। বরং এটি কম তথ্য নিয়ে বেশি কাজে লাগাতে চায়। তার মতে, আমরা একসঙ্গে মাত্র তিন থেকে চারটি তথ্যই ভালোভাবে মনে রাখতে পারি।ৎ
তবে গুরুত্বপূর্ণ তথ্য ভুলে না যাওয়ার কিছু কার্যকর উপায় আছে। নিচে এমন পাঁচটি পরামর্শ দেওয়া হলো-
অর্থ তৈরি করা: যেকোনো তথ্যের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুঁজে নিন। তাতে মনে রাখা সহজ হয়।
ঘটনার মতো ভাবা: তথ্যগুলো যদি একটি ধারাবাহিক ঘটনার মত করে সাজানো হয়, তাহলে মস্তিষ্ক তা ভালোভাবে ধরে রাখতে পারে।
চিন্তার পুনরাবৃত্তি করা: বারবার মনে করার চেষ্টা করলে তথ্য দীর্ঘমেয়াদি স্মৃতিতে চলে যায়।
ভিন্নভাবে অনুশীলন করা: একই বিষয় বিভিন্নভাবে চর্চা করুন। যেমন-লিখে, বলে বা বোঝানোর চেষ্টা করে।
মনোযোগ বাড়ানো: কোনো কিছু শেখার সময় মনোযোগ দিয়ে শোনা বা দেখার অভ্যাস গড়ে তুলুন। এতে ভুলে যাওয়ার সম্ভাবনা কমে।
তাই সব কিছু মনে রাখার চাপ না নিয়ে, কিভাবে তথ্য কাজে লাগানো যায়- সে দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












