সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতরোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষমিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞাতাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে রয়েছে অশেষ ফায়দা ও ফযীলত। যে যত বেশি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক বা রেযামন্দী মুবারক হাছিল করতে পারবে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই কুল-কায়িনাতের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রতি আরবী মাসের মহাপবিত্র ১২ই শরীফ উনাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হিসেবে উদযাপন করা। সুবহানাল্লাহ!ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান

পেয়ারা মানেই এখন কাজী পেয়ারা! কে এই কাজী!

আন নাফে’ প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, সকাল ৮:০৬
পেয়ারা মানেই এখন কাজী পেয়ারা! কে এই কাজী!

কাজী পেয়ারার নামকরণ হয়েছে যার নামে, সেই বিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজা! ৯৫ বছর বয়সী বিজ্ঞানী নিজেই জানাচ্ছিলেন, কাজী পেয়ারা উদ্ভাবন বা নামকরণ, কোনোকিছুর সঙ্গেই সম্পর্ক নেই তার।

তিনি বলছিলেন, ‘কাজী পেয়ারার নামকরণ আমার নামে করা হয়েছে, কিন্তু আমি এটা করিওনি এবং আমি ওইসময় চাকরিও করতাম না, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে অবসর নিয়েছি। পেয়ারাটা যখন নতুন বের হলো, আমার যারা অনুসারী ছিলেন, আমার প্রতি ভালোবাসা থেকে নামটা দেয়। ওরা আমাকে খুব সম্মান করতো।

তিনিই বলেন, আগে সবজি বা ফলের জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসা হতো। দেশি বিজ্ঞানীদের সঙ্গে মিলে তারা সবজি ও ফলের বিভিন্ন ধরনের জাত তৈরি করতো। এভাবেই জাপান থেকে দুইজন বিজ্ঞানীকে আনা হয়। তারা এসে এখানকার স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে মিশে কাজ করতে গিয়ে আবিষ্কার করে কাজী পেয়ারা। বরিশাল অঞ্চলের পেয়ারা যেহেতু ভালো জাতের, তাই জাপান থেকে আসা ওই বিজ্ঞানীরা বরিশালের পেয়ারা আর থাইল্যান্ডের থাই পেয়ারার মধ্যে এক করে তৈরি করে হাইব্রিড ধরনের এ পেয়ারা। এর নাম দেওয়া হলো কাজী পেয়ারা। আসলে বদরুদ্দোজার প্রতি শ্রদ্ধা থেকেই তার নামে নাম রাখা।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বাকৃবি ক্যাম্পাস, ময়মনসিংহ), ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার (ইপসা), বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছেন এ বিজ্ঞানী। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গঠনেও কাজ করেন তিনি। ভিয়েতনামের ইনস্টিটিউট অব জেনেটিক্স, পাকিস্তানের এরিড জোন রিসার্চ ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান তৈরিতেও ভূমিকা ছিলো তার।

১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.সি করে ১৯৫৬ সালে আমেরিকার লুইজিয়ানা থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশনের অনুমোদনে এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরিতে একজন রিসার্চ এসিস্ট্যান্ট পদে নিয়োগ লাভ করেন তিনি।

দেশে আধুনিক জাতের গম উদ্ভাবন ও চাষ শুরু করেন কাজী এম বদরুদ্দোজা, এমনকি ভুট্টার বাণিজ্যিক আবাদও তার মাধ্যমে শুরু হয়। ভুট্টা থেকে তেল উদ্ভাবন এবং তা পোল্ট্রি শিল্পের খাদ্য হিসেবে ব্যবহার শুরুর ধারণাটিও তারই ছিলো। ২০১২ সালে এসব অবদানের জন্য দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ পান এই বিজ্ঞানী।

কিন্তু দেশি পেয়ারা গেল কৈ!

ফলের দোকান, রাস্তাঘাট কী ভ্যান সবজায়গাতেই এখন বড়সড় আকৃতির টসটসে কাজী পেয়ারার আধিপত্য চোখে পড়ার মতো!

তাহলে দেশি পেয়ারাগুলো গেল কৈ! এমন প্রশ্নে কারওয়ান বাজারে পেয়ারা বিক্রেতা আসাদুজ্জামানের কাছে জানা গেলো, বর্ষাকাল ছাড়া পাওয়া যায় না দেশি পেয়ারা, তাই তাদের ভরসাও সারাবছর সহজলভ্য কাজী পেয়ারাতেই।

তবে নব্বইয়ের দশকের আগেও এতো দেখা যায়নি কাজী পেয়ারা। একে তো স্বাদে ভালো, আবার বেশ সহজলভ্য আর সারাবছর পাওয়া যায়, সবমিলে কাজী পেয়ারার দোর্দন্ড প্রতাপ। কৃষিসমৃদ্ধ সরকারি তথ্য ওয়েবসাইট ‘কৃষি বাতায়নের’ পক্ষ থেকে বলা হয়েছে, প্রতি হেক্টরে ২৮ টন কাজী পেয়ারা উৎপাদন সম্ভব। সাধারণত আগস্ট-সেপ্টেম্বর মাসে এ পেয়ারা খাওয়ার উপযোগী হলেও পাওয়া যায় প্রায় সারাবছরই।

৩ বছর বয়সী একটি গাছে গড়ে ১২৫ কেজি পর্যন্ত কাজী পেয়ারা হয়!


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শীতে স্বাস্থ্য সচেতনতা শীতে সবচেয়ে সাধারণ সমস্যা হলো সর্দি লাগা। শীত এলেই এই সমস্যা প্রকট আকারে দেখা দেয়। শীতের বাতাসে তাপমাত্রা এবং … ১৩ মিনিট আগে চোখের অঞ্জনি কী? হলে কী করবেন? অঞ্জনি হলো চোখের পাপড়ির গোড়ার গ্রন্থিতে ঘটে যাওয়া একটি সাধারণ প্রদাহজনিত সমস্যা। অঞ্জনি সাধারণত স্ট্যাফাইলোকক্… ১ দিন আগে মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’ মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’ ৩ দিন আগে এক দেশ থেকে অন্য দেশে যেভাবে পৌঁছায় ইন্টারনেট এক দেশ থেকে অন্য দেশে যেভাবে পৌঁছায় ইন্টারনেট ৩ দিন আগে চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী ৫ দিন আগে শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১৫ নভেম্বর, ২০২৬ আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১২ নভেম্বর, ২০২৬ কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ১১ নভেম্বর, ২০২৬ একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬