বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

আন নাফে’ প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, সকাল ১১:২৭
আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

ঢেঁকি মূলত কাঠের তৈরি এক ধরনের প্রাচীন কৃষি উপকরণ। এর এক প্রান্তে ভারী কাঠের মুষল বা গুঁতা এবং অপর প্রান্তে পা রাখার জায়গা থাকে। মাঝখানে একটি ভরকেন্দ্রের সাহায্যে এটি ওঠানামা করে। পা দিয়ে চাপ দিলে ঢেঁকির ভারী অংশটি ওপরে উঠে যায়, আর পা ছেড়ে দিলে তা নিচে নেমে ধান বা শস্যের ওপর আঘাত করে। এভাবেই ধান থেকে চাল, চাল থেকে গুঁড়া কিংবা গম থেকে আটা তৈরি করা হতো।

একসময় গ্রামবাংলার প্রায় প্রতিটি বাড়িতেই ছিলো এমন পরিচিত দৃশ্য। তবে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে সেই চিরচেনা চিত্র।

প্রতিটি গ্রামেই কোনো না কোনো বাড়িতে ঢেঁকি দেখা যেতো। অনেক বাড়িতে প্রতিবেশীরাও ঢেঁকিতে নিজেদের কাজ সারতে আসতেন। কোথাও আবার ঢেঁকিতে ধান ভানা ছিলো নারীদের আয়ের উৎস। ধান ভানার বিনিময়ে কেউ পেতেন চাল, কেউ পেতেন নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক। বিশেষ করে আমন ধান ঘরে তোলার পর কিংবা নতুন চাল দিয়ে পিঠা তৈরির মৌসুমে ঢেঁকির ব্যস্ততা বেড়ে যেতো। কোনো কোনো বাড়িতে ঢেঁকি ব্যবহারের জন্য ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগে থাকতো।

এছাড়া বিয়ে, ঈদ কিংবা পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানের আগে ঢেঁকিতে চাল ও গম ভাঙার ধুম পড়ে যেতো। অনেক পরিবারে আয়োজনের কয়েকদিন আগে থেকেই বাড়ির নারীরা এসব কাজে ব্যস্ত সময় পার করতেন। হেমন্ত শুরু হওয়ার পর থেকেই নতুন চালের গুঁড়া দিয়ে চিতই, ভাপা, পুলি, পাটিসাপটাসহ নানা ধরনের শীতের পিঠা তৈরি করা হতো।

তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে গ্রামবাংলার চিত্র। ধান ভানা ও শস্য গুঁড়া করার কাজে জায়গা করে নিয়েছে আধুনিক যন্ত্রচালিত ধানকল, রাইস মিল ও বিভিন্ন ধরনের গ্রাইন্ডার। আগে যে কাজ করতে কয়েকজন মানুষের দীর্ঘ সময় লাগতো, এখন যন্ত্রের সাহায্যে অল্প সময়েই তা করা সম্ভব হচ্ছে। বাড়ির কাছেই ধানকল থাকায় মানুষ সহজেই ধান ভানিয়ে চাল তৈরি করতে পারছেন। একইভাবে চাল কিংবা গমের আটা তৈরির জন্যও এখন আর ঢেঁকির ওপর নির্ভর করতে হচ্ছে না।

অনেক বাড়িতে একসময় ব্যবহৃত ঢেঁকি এখন অবহেলায় পড়ে আছে। কোথাও পুরোনো ঢেঁকির কাঠ পচে নষ্ট হয়ে গেছে, আবার কোথাও প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় খুলে ফেলা হয়েছে। ফলে গ্রামবাংলায় আগের মতো আর ঢেঁকির দেখা মেলে না। কোনো কোনো বাড়িতে এখনো ঢেঁকি থাকলেও সারা বছর এর ব্যবহার হয় না বললেই চলে। বিশেষ করে কোনো প্রয়োজনে বা শীতকালে পিঠা তৈরিতে চালের গুঁড়া করতে ঢেঁকি ব্যবহার করা হয়। এরপর আবার দীর্ঘ সময়ের জন্য পড়ে থাকে বাড়ির কোনো এক কোণে। একসময় যে ঢেঁকির ছন্দময় শব্দে মুখর থাকত গ্রামের সকাল, আজ তা অনেক বাড়িতেই নীরব পড়ে আছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পুষ্টিতে ভরা কাজী পেয়ারা পুষ্টিতে ভরা কাজী পেয়ারা ১৯ ঘণ্টা আগে মাত্র ১৫-২০ মিনিট হাঁটলেই বাড়ে মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা মাত্র ১৫-২০ মিনিট হাঁটলেই বাড়ে মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা ১৯ ঘণ্টা আগে পেয়ারা মানেই এখন কাজী পেয়ারা! কে এই কাজী! পেয়ারা মানেই এখন কাজী পেয়ারা! কে এই কাজী! ৩ দিন আগে শীতে স্বাস্থ্য সচেতনতা শীতে সবচেয়ে সাধারণ সমস্যা হলো সর্দি লাগা। শীত এলেই এই সমস্যা প্রকট আকারে দেখা দেয়। শীতের বাতাসে তাপমাত্রা এবং … ৩ দিন আগে চোখের অঞ্জনি কী? হলে কী করবেন? অঞ্জনি হলো চোখের পাপড়ির গোড়ার গ্রন্থিতে ঘটে যাওয়া একটি সাধারণ প্রদাহজনিত সমস্যা। অঞ্জনি সাধারণত স্ট্যাফাইলোকক্… ৪ দিন আগে মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’ মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’ ৬ দিন আগে এক দেশ থেকে অন্য দেশে যেভাবে পৌঁছায় ইন্টারনেট এক দেশ থেকে অন্য দেশে যেভাবে পৌঁছায় ইন্টারনেট ৬ দিন আগে চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী ১৮ নভেম্বর, ২০২৬ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১৫ নভেম্বর, ২০২৬ আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১২ নভেম্বর, ২০২৬ কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ১১ নভেম্বর, ২০২৬ একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬